Rahul-Rooqma: ‘প্রেমে পড়তে চলেছি’ সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনায় রাহুল-রুকমা

পর্দায় দু’জনকে দারুন মানায় (Rahul-Rooqma)। নিন্দুকেরা বলেন, ‘রিয়েল লাইফের রোম্যান্স আছে বলেই নাকি রিল লাইফে দারুন ভাবে প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে পারেন এই জুটি’। নিন্দুকদের এই কথায় শিলমোহর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Rahul-Rooqma

পর্দায় দু’জনকে দারুন মানায় (Rahul-Rooqma)। নিন্দুকেরা বলেন, ‘রিয়েল লাইফের রোম্যান্স আছে বলেই নাকি রিল লাইফে দারুন ভাবে প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে পারেন এই জুটি’।

নিন্দুকদের এই কথায় শিলমোহর দিলেন, অভিনেরা-অভিনেত্রী। পরিষ্কার জানিয়ে দিলেন প্রেম আসরে চলেছে তাঁদের জীবনে। তবে সেটা ‘লালকুঠি’র পর্দায়। রুকমা বলেন, ‘ বাহুল দা আমার জীবনে এমন একজন মানুষ, যাকে আমি আমার রাগ, দুঃখ, ভাললাগা সব কিছু বিনা সঙ্কোচে বলতে পারি। সেদিক থেকে বলতে গেলে বাহুল দা আমার বেস্টফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আমি প্রেম ঢুকলে, বন্ধুত্বটা হারিয়ে যায়। আর সেটা আমি মেনে নিতে পারব না। তাই আমরা শুধুই বন্ধু’।

   

রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতে। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের হয়েছে টলিপ্রেমীদের। বাংলা ধারাবাহিকে থ্রিলার নিয়ে এসেছে ‘লালকুঠি’। আর এই ধারাবাহিকের কারণেই আবার জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়।

কাহিনি অনুযায়ী, গয়না ডিজাইনিং শিখে বিদেশ থেকে দেশে এসেছে অনামিকা। একদিন গঙ্গার ঘাটে তাঁর সঙ্গে দেখা হয় বিক্রমের। প্রথম আলাপে শুরু হয় ঝগড়া দিয়ে। তারপর ঘটনাক্রমে বিক্রমের অফিসেই কাজ। তারপর বিয়ে ও শেষে প্রেম। আর তারমধ্যে থাকে নানান প্রশ্ন।

ধারাবাহিকের প্লট অনুযায়ী বিয়ে হয়ে গিয়েছে বিক্রম ও অনামিকার। গন্ডগোল বাঁধে বিক্রমের বাড়ি ‘লালকুঠি’ তে অনামিকার পা দিতেই। মুহুর্তে বদলে যায় অনামিকার জীবন। সে অনুভব করতে থাকে এই বাড়ির কিছু রহস্য লুকিয়ে আছে। কিন্তু কি? প্রশ্ন করেও উত্তর পায় না অনামিকা। কিন্তু বারে বারে তার মনে হতে থাকে, তার জীবন বিপন্ন। কিছুতে যেন ভয় পেয়েছে সে। এমনকি বিক্রমকে জানিয়েও কোনও সুফল পায় না সে। বরং তাঁর মনে হতে থাকে, বিক্রমের অতীতেও যেন কোনও একটা ঘটনা আছে যা সে লুকিয়েছে অনামিকার থেকে। রহস্য সমাধান করার চেষ্টা শুরু করে অনামিকা। ‘লালকুঠি’-র গল্প মোড় নেয় রহস্যে, রোমাঞ্চে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google