গৌরবের জন্মদিনে বিশেষ পোস্ট শ্রুতির

শুভ জন্মদিন পার্টনার। এই বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস। আজ টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরির জন্মদিন। আর বন্ধুর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন অভিনেত্রী শ্রুতি। গৌরবের সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

শুভ জন্মদিন পার্টনার। এই বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস। আজ টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরির জন্মদিন। আর বন্ধুর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন অভিনেত্রী শ্রুতি। গৌরবের সঙ্গে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রুতি। ট্যাগ করেছেন গৌরবকে।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন পার্টনার… আমি তোমায় অনেক ভালবাসি। জীবনে অনেক উন্নতি কর। সুস্থ থাকিস। ভালো থাকিস। তাড়াতাড়ি দেখা করিস’।

   

প্রসঙ্গত শ্রুতির প্রথম অভিনয় ত্রিনয়নী ধারাবাহিকে। আর সেখানে গৌরবের অর্ধাঙ্গিনী হিসেবে তিনি অভিনয় করেছিলেন। আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব। আজকের এই বিশেষ দিনে বন্ধুর তরফে পাওয়া বিশেষ শুভেচ্ছা বার্তায় আপ্লুত অভিনেতাও। ইনস্টাগ্রামে রিপ্লাই দিয়ে জানিয়েছেন, অনেক ধন্যবাদ পাগলি। বর্তমানে গৌরব পিলু নামে একটি ধারাবাহিকে কাজ করছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google