দাদার এটিকে মোহনবাগানে যোগদানে পল পোগবা কী বললেন? জানুন সত্যিটা

বিদেশি ফুটবলার সই করার ক্ষেত্রে বিরাট চমক দিলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গিনির ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবাকে সই করল সবুজ মেরুন শিবির।ইনি বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ তারকা পল পোগবার ...

By Rana Das

Published:

Follow Us
Paul Pogba say when he joined his brother ATK Mohun Bagan

বিদেশি ফুটবলার সই করার ক্ষেত্রে বিরাট চমক দিলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গিনির ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবাকে সই করল সবুজ মেরুন শিবির।ইনি বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ তারকা পল পোগবার দাদা।

৩১ বছর বয়সী এই ফুটবলার’কে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে সবুজ মেরুন। এখানে বলে রাখা ভালো তার এক বছরের চুক্তি বাকী ছিলো এফসি সোচাউ’তে। ফ্রান্স,আমেরিকার একাধিক ক্লাবে খেলা এই ফুটবলার ইউরোপা লিগ এবং লিগ ওয়ানেও খেলেছিলেন। দাদার এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পোগবা।তিনি নিজে এই মরশুমে ম‍্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফিরে যাচ্ছেন জুভেন্তাসে।

   

Paul Pogba say when he joined his brother ATK Mohun Bagan

ATK Mohun Bagan : পল পোগবার ভাই আসছেন মোহনবাগানে

দল বদলের বাজারে চমক দিতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি পরে খেলতে পারেন পল পোগবার ভাই। তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে।

ফ্লোরেন্টিন পোগবা তারকা ফুটবলার পল পোগবার ভাই। খেলেন মূলত সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে। ৩১ বছর বয়সী ফ্লোরেন্টিন অতীতে খেলেছেন ফ্রান্সের অনুর্ধ্ব কুড়ি জাতীয় দলে। পরে গিনির জাতীয় দলে খেলেছেন বেশ কিছু ম্যাচ।

পল পোগবার মতো চোখ ধাঁধানো প্রোফাইল না হলেও ইতিমধ্যে তিনি খেলেছেন বেশ কিছু ক্লাবে। ফ্রান্স, তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিগ টু থেকে তিনি এটিকে মোহন বাগানে যোগ দিতে পারেন।

কিছু দিন আগেই নতুন এক বিদেশি ফুটবলারের সই সংবাদ দিয়েছিল এটিকে মোহন বাগান। অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার ব্র্যান্ডন হামিলকে দলে নিয়েছে বাগান। ইনিও রক্ষণভাগে খেলতে পারেন। সেই সঙ্গে মাঝমাঠে অবদান রাখতে দক্ষ। খেলা তৈরি করতে পারেন।

 

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google