Sovan Chatterjee: ‘সিঁদুর পরানো বান্ধবী’ সহ দলে আসছে, শোভন-সংকটে তৃণমূল নেত্রী

এমনিতে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শেষ কথা। তবে মমতার নির্দেশে কি আর পারিবারিক মান অভিমান কমবে, এই প্রশ্ন ঘুরছে শোভন চ্যাটার্জিকে (Sovan Chatterjee) ঘিরে। তিনি ফের তৃণমূলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এমনিতে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শেষ কথা। তবে মমতার নির্দেশে কি আর পারিবারিক মান অভিমান কমবে, এই প্রশ্ন ঘুরছে শোভন চ্যাটার্জিকে (Sovan Chatterjee) ঘিরে। তিনি ফের তৃণমূলে ফিরতে চান এবং ‘সিঁদুর পরানো বান্ধবী’ সমেত ফিরবেন এমনই বার্তা দিলেন। নবান্নে শোভন-বৈশাখীর যাওয়ার পর থেকে তৃ়ণমূলের অন্দরের গুঞ্জন কোন ওষুধে রত্না চ্যাটার্জির মান ভাঙাবেন মমতা?

শোভন চ্যাটার্জি ও রত্নার মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। শোভন এখন তাঁর সিঁদুর পরানো বান্ধবী বৈশাখীর সঙ্গে থাকেন। রত্না ও বৈশাখীর মাঝে শোভন এক বিস্ময়কর ভূমিকা নিয়ে আছেন। তিনি ফের তৃণমূলে ফিরলে পারিবারিক কলহ কালীঘাটে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে।

   

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বান্ধবী সহ বিজেপিতে গেছিলেন শোভন। বেশিদিন ছিলেন না। ফের তৃ়ণমূলে ফিরতে চেয়ে দলীয় নেতাদের সঙ্গে সংযোগ করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। ততদিনে তিনি সিঁদুর পরিয়েছেন বান্ধবীকে। তবে সরকারিভাবে বিয়েটা হয়নি দুজনের।

আসন্ন একুশে জুলাই সমাবেশের আগে শোভন চট্টোপাধ্যায় বুধবার দুপুরে নবান্নে তাঁর ঝটিকা সফর করলেন। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই কাজ এখন তাঁর।

এর পর থেকে আলোচনার কেন্দ্রে শোভনের স্বীকৃত স্ত্রী রত্না। বিবাহ বিচ্ছেদ মামলা চললেও তিনিই আইনত স্ত্রী। ফলে রত্নার গোঁসা সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথ নেন তাও আলোচিত। টিএমসির অন্দরমহলে শোভনকে নিয়ে রসালো আলোচনা চলছে। সেসবই ঘুরপথে চলে যাচ্ছে মমতার কানে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google