Sports News: ডুরান্ড কাপের আগেই শুরু হচ্ছে কলকাতা লিগ? জানুন বিস্তারিত

Sports News: সদ‍্য বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ-র নতুন সচিব অনির্বাণ দত্ত। সোমবার দায়িত্ব নিয়েছেন তিনি। জর্জ টেলিগ্রাফের সাথে যুক্ত অনির্বান হলেন প্রাক্তন আইএফএ সচিব প্রদ্যোৎ দত্তের ...

By Rana Das

Published:

Follow Us
Kolkata League

Sports News: সদ‍্য বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ-র নতুন সচিব অনির্বাণ দত্ত। সোমবার দায়িত্ব নিয়েছেন তিনি। জর্জ টেলিগ্রাফের সাথে যুক্ত অনির্বান হলেন প্রাক্তন আইএফএ সচিব প্রদ্যোৎ দত্তের ছেলে।

দায়িত্ব গ্রহণ করার প‍র নয়া সচিব জানিয়েছেন এবারের কলকাতা লিগ করাটাই অন‍্যতম চ‍্যালেঞ্জের একটি বিষয় তার কাছে। এছাড়াও বাংলার ফুটবলের সার্বিক ভাবে বিকাশ করাটাই অন‍্যতম লক্ষ‍্য তার। ইতিমধ্যে কলকাতা লিগ করার বিষয়ে ক্লাব গুলো’কে চিঠি ধ‍রিয়েছেন তিনি।

   

এদিন জানা গিয়েছে বড় আপডেট কলকাতা লিগ’কে নিয়ে। কথা প্রসঙ্গে অনির্বাণ বলেছেন ডুরান্ড কাপের আগেই কলকাতা লিগ শুরু করবেন তিনি। এরপর ডুরান্ড শুরু হলে দুটো প্রতিযোগীতা একসাথে চলবে।

পাশাপাশি তিনি আশাবাদী এটিকে মোহনবাগানের কলকাতা লিগ খেলার বিষয়ে। অনির্বাণের মতে ক্লাব ক‍র্তারা চাইবেন না ভক্তরা হতাশ হোক। তাই বৃহত্তর স্বার্থে কলকাতা লিগে সবুজ মেরুনের খেলার বিষয়ে আশাবাদী তিনি। তার বক্তব্য,ইস্টবেঙ্গল,মোহনবাগান এবং মহামেডান ছাড়া কলকাতার ফুটবল সম্ভব নয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google