ATK Mohun Bagan : কৃষ্ণা-উইলিয়ামসের পর আরও এক বিদেশি দল ছাড়তে পারেন

দুই বিদেশি ফুটবলার ইতিমধ্যে বিদায় জানিয়েছেন এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan)। আরও এক বিদেশি সম্ভবত দল ছাড়ার পথে। তবে কোনো ফুটবলার নন। কোচিং স্টাফের একজন হয়তো বাগান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Juan Fernando in a shocking speech

দুই বিদেশি ফুটবলার ইতিমধ্যে বিদায় জানিয়েছেন এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan)। আরও এক বিদেশি সম্ভবত দল ছাড়ার পথে। তবে কোনো ফুটবলার নন। কোচিং স্টাফের একজন হয়তো বাগান ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে।

ফুটবল মহলে গুঞ্জন, এটিকে মোহন বাগান ছাড়তে পারেন জাভি গঞ্জালেজ। তাঁকে স্কোয়াডের ফুটবলারের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়োগ করা হয়েছিল। 

   

কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে বাগানে এসেছিলেন জাভি। ফুটবল ক্লাব গোয়া ছেড়ে গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন তিনি। সেই থেকে সবুজ মেরুনের সদস্য তিনি। 

আগামী মরশুমে এটিকে মোহন বাগান স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখা যাবে। যার মধ্যে ভারতীয় তারকা ফুটবলার থাকতে পারেন। দলে তিনজন নতুন বিদেশি যোগ দিতে পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google