বন্যার জলে ডুবে গেছে কনের গ্রাম, নৌকা করে বিয়ে করতে এল বর

বিয়ের মরশুমে ঝড়বৃষ্টি বা বন্যা হলে শহরের পরিবেশ ঠিক থাকলেও গ্রামগুলিতে পরিস্থিতি একটু খারাপ হয়ে যায়। তবে একজন হবু বর সেসবকে তোয়াক্কা না করে নিজেই নৌকা নিয়ে বিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিয়ের মরশুমে ঝড়বৃষ্টি বা বন্যা হলে শহরের পরিবেশ ঠিক থাকলেও গ্রামগুলিতে পরিস্থিতি একটু খারাপ হয়ে যায়। তবে একজন হবু বর সেসবকে তোয়াক্কা না করে নিজেই নৌকা নিয়ে বিয়ে করতে বেরিয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও।

এই ভিডিও-তে দেখা যাচ্ছে, বিয়ের দিন বর বর তাঁর বারাত নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে বরের সঙ্গে কেউ ছিল না।

   

ভিডিওটিতে দেখা যাচ্ছে কনের গ্রামে প্লাবিত হয়ে গিয়েছে। যদিও বর তার বিয়ে বাতিল না করায় তিনি একাই তার কনেকে নিতে শ্বশুরবাড়িতে পৌঁছে যান। দেখা যায়, বর নৌকায় করে শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছেন।

এদিকে বিয়ের আসরে এমন দৃশ্য দেখে অবাক ইন্টারনেট ব্যবহারকারীরাও। ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ভিডিওটি দেখে বেশ মজা পাচ্ছেন নেটিজেনরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google