নজরুল মঞ্চের ঘটনার পর বাতিল নেতাজী ইন্ডোরে জুবিন নওটিয়ালের শো

মঙ্গলবারে রাতের কথা এখনও ভুলতে পারছে না সারা দেশ। গায়ক কেকের মৃত্যুর (KK Death)পরেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাতিল করা হল নজরুল মঞ্চের সমস্ত অনুষ্ঠান। বৃহস্পতিবার আরও ...

By Rana Das

Published:

Follow Us
Jubin Nautiyal

মঙ্গলবারে রাতের কথা এখনও ভুলতে পারছে না সারা দেশ। গায়ক কেকের মৃত্যুর (KK Death)পরেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাতিল করা হল নজরুল মঞ্চের সমস্ত অনুষ্ঠান। বৃহস্পতিবার আরও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের শো বাতিল করা হল।

৭ জুন নেতাজী ইন্ডোরে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট হওয়ার কথা ছিল। সেখানে গান গাইতে আসার কথা ছিল আরও এক বিখ্যাত বলিউড সেনসেশন জুবিন নওটিয়ালের (Jubin Nautiyal)। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর জানিয়ে দিয়েছে নেতাজী ইন্ডোরে ওই শো বাতিল৷

   

সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট ৭ এবং ৮ জুন। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭-১০ জুন উচ্চশিক্ষা দফতর নেতাজী ইন্ডোর নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের বুকিং বাতিল করা হয়েছে।

যদিও রাজনৈতিক মহলের ধারণা,নজরুল মঞ্চের ঘটনায় অভিযোগ উঠেছে প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে। সেখান থেকেই শিক্ষা নিয়েই নেতাজী ইন্ডোরের শো বাতিল করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google