J&K: কাশ্মীর ঘাঁটিতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা এক ব্যাঙ্ক ম্যানেজার

ফের গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলগামে একজন ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই ব্যক্তিকে উদ্ধার করে ইতিমধ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলগামে একজন ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই ব্যক্তিকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার এদিন সকালে আরে মোহনপোরা শাখায় যাচ্ছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

   

ওই পুলিশ আধিকারিক জানান, “জঙ্গিরা কুলগাম জেলার আরেহ মোহনপোরায় এলাকি দেহাটি ব্যাংকে এক ব্যাংক কর্মচারীকে (ম্যানেজার) লক্ষ্য করে গুলি চালায়। এই সন্ত্রাসী ঘটনায় তিনি গুরুতর আহত হন। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। এলাকা ঘিরে ফেলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে’। 

 

গুরুতর অবস্থায় তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও শেষ রক্ষা হয় না, হাস্পাতালেই তিনি মারা যান। হামলার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে এলাকাটি ঘিরে ফেলে।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google