ATK Mohun Bagan Coach : সমালোচকদের মুখ ভোঁতা করে হুয়ান বললেন ‘আমরাই সেরা’

মোক্ষম সময়ে জবাব দিলেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ (ATK Mohun Bagan Coach) হুয়ান ফেরান্ডো। এএফসি কাপের (AFC Cup) পরের পর্বে যাওয়ার পর বললেন, কোন দল সেরা সেটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Head-Coach-Juan-Ferrando

মোক্ষম সময়ে জবাব দিলেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ (ATK Mohun Bagan Coach) হুয়ান ফেরান্ডো। এএফসি কাপের (AFC Cup) পরের পর্বে যাওয়ার পর বললেন, কোন দল সেরা সেটা প্রমাণিত হয় মাঠে। সাংবাদিক সম্মেলনে নয়।

মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে এটিকে মোহন বাগান। মলদ্বীপের সেরা মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-৫ গোলে উড়িয়ে দিয়েছে দল। ম্যাচের ফলাফলের পরেই অনেকের মুখ হয়তো বন্ধ হয়ে গিয়েছিল। বাকি কাজটা সাংবাদিক সম্মেলনে সেরে নিলেন হুয়ান ফেরান্ডো।

   

যুবভারতীতে ম্যাচ শেষে সবুজ মেরুন কোচ বলেছেন, ‘বিগত কয়েক দিন আমাদের অনেক কথা শুনতে হয়েছিল। সহ্য করতে হয়েছিল অনেক সমালোচনা। এখন প্রমাণ হয়ে গেল কারা সেরা।’

তিনি আরও জানিয়েছেন, ‘ আমরাই সেরা দল, কারণ আমরা অন্যকে সম্মান করতে পারি। খেলাটা মাঠে হয়, সাংবাদিক সম্মেলনে নয়। ফুটবলে সেরা দলই পরের পর্বের যোগ্যতা অর্জন করতে পারে। দু’টি ম্যাচে আমরা ৪-০ এবং ২-৫ গোলে জিতেছে। পরিসংখ্যান সব বলে দিচ্ছে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google