FBI-এর ওয়ান্টেড তালিকায় নাম, বছরখানেক আগেই মৃত্যু পাঞ্জাবের যুবকের

জলন্ধর: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) সম্প্রতি ভারত-ভিত্তিক তিনটি আন্তঃদেশীয় অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযানে একাধিক অভিযুক্তের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় থাকা অমৃতপাল সিং-এর…

fbi-most-wanted-amritpal-singh-punjab-man-died-before-wanted-list

জলন্ধর: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) সম্প্রতি ভারত-ভিত্তিক তিনটি আন্তঃদেশীয় অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযানে একাধিক অভিযুক্তের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় থাকা অমৃতপাল সিং-এর নাম ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারিই পাঞ্জাবের জলন্ধরে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল।

অমৃতপালের বাবা হরবিন্দর সিং, যিনি মোয়াই গ্রামের প্রাক্তন সরপঞ্চ, জানান যে তাঁর ছেলে মৃত্যুর কয়েক মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছিলেন। বর্তমানে অমৃতপালের মা মঞ্জিত কৌর ওই গ্রামের সরপঞ্চ।

Advertisements

সম্প্রতি FBI জানায়, ‘রবিন্দর ধান্ডা অর্গানাইজড ক্রাইম গ্রুপ’ নামে একটি আন্তঃদেশীয় অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অমৃতপাল সিংকে খোঁজা হচ্ছিল। কানাডার ভ্যাঙ্কুভার-ভিত্তিক এই চক্রের বিরুদ্ধে কোকেন ও মেথামফেটামিন পাচার, মাদক চোরাচালান এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে সংগঠিত অপরাধের অভিযোগ রয়েছে।

FBI-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে অমৃতপালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়ন্ত্রিত মাদক বিতরণ এবং সেই উদ্দেশ্যে মাদক রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

Also Read | ‘প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হোন মোদী’, তীব্র কটাক্ষ আরশোলা নেতার

তবে পরিবারের দাবি, দেশে ফেরার পর অমৃতপাল স্থায়ীভাবে গ্রামেই বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, এক সন্ধ্যায় নিজের ক্ষেত থেকে স্কুটারে বাড়ি ফেরার সময় পরিবারের একটি ট্র্যাক্টর-ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়। ট্র্যাক্টরের চালক আচমকা ব্রেক কষায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। প্রথমদিকে পরিবার অবশ্য ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।

উল্লেখ্য, ৭ জুলাই মার্কিন বিচার দফতর (DOJ) ‘অপারেশন হার্ড বল’-এর অধীনে দীর্ঘ তদন্তের পর ভারতীয় অপরাধচক্রগুলির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ঘোষণা করে। সেই অভিযানে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, জাগ্গু ভগবানপুরিয়া এবং কানাডাভিত্তিক মাদক পাচারকারী রবিন্দর সিং ধান্ডা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করা হয়।

Also Read | ভুল স্বীকারের পর সাফাই! মোদীর অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পদক্ষেপের ঘোষণা মেটার

এই অভিযানে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলি ১,০০০ কেজিরও বেশি কোকেন, ১ কেজি হেরোইন এবং এক ডজন আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।  তবে FBI-এর ওয়ান্টেড তালিকায় নাম প্রকাশের পরই অমৃতপালের বহু আগেই মৃত্যুর বিষয়টি সামনে আসায় গোটা ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।