আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা? IFAB রিপোর্টে নতুন করে রেফারিং বিতর্ক

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের পর্দা নেমেছে ঠিকই, কিন্তু বিতর্কের ঝড় যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না! সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রেফারিরা মাঠে…

ifab-report-argentina-world-cup-refereeing-var-controversy

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের পর্দা নেমেছে ঠিকই, কিন্তু বিতর্কের ঝড় যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না! সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রেফারিরা মাঠে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন টুর্নামেন্ট চলাকালীন এই বিস্ফোরক অভিযোগ বারবার তুলেছিল বিভিন্ন দল। এতদিন যে বিষয়টিকে কেবলই ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বা পরাজিত দলের হতাশা বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, আইফ্যাবের (IFAB) সাম্প্রতিক এক রিপোর্ট কি তবে সেই অভিযোগেই পরোক্ষে সিলমোহর বসিয়ে দিল?

সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনা হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের সেই অভিশপ্ত ৭২ মিনিটের কথা ফিরে দেখা যাক। ম্যাচ তখন ১-১ গোলে সমতায় এবং সুইসরা রীতিমতো চাপে রেখেছে বিপক্ষকে। ঠিক সেই সময় সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার বা সিমুলেশনের অভিযোগে ভিএআর (VAR)-এর সাহায্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি জোয়াও পিনহেইরো। দশ জনের সুইজারল্যান্ডকে পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা, অতিরিক্ত সময়ে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় তারা। কিন্তু ফুটবলের নিয়মকানুন তৈরির সর্বোচ্চ সংস্থা আইফ্যাব স্পষ্ট জানিয়ে দিল, ওই ঘটনার ক্ষেত্রে ভিএআর-এর হস্তক্ষেপ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ছিল। অর্থাৎ, এমবোলোর লাল কার্ডটি ছিল রেফারির এক চূড়ান্ত ভুল সিদ্ধান্ত।

Advertisements

Also Read | ২০০০ কোটি ডলারের হাতছানি! বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় বিতর্কে FIFA

আর ঠিক এখানেই মাথাচাড়া দিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্নটা। বিশ্বকাপের মতো মঞ্চে ভিএআর-এর এই ‘ভুল’ কি শুধুই একটা যান্ত্রিক বা মানবিক ত্রুটি, নাকি আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দেওয়ার এক সুপরিকল্পিত ছক? টুর্নামেন্টের শুরু থেকেই রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল আগের প্রতিপক্ষ মিশরও। তাদেরও প্রকাশ্য অভিযোগ ছিল, রেফারিরা পক্ষপাতিত্ব করছেন মেসির দলের প্রতি। আইফ্যাবের এই বিলম্বিত বোধোদয় আজ সুইসদের সেই যন্ত্রণাদায়ক বিদায়কে ফিরিয়ে দিতে পারবে না ঠিকই, কিন্তু বিশ্ব ফুটবলের অন্দরমহলে এক অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়ে গেল।

Also Read | CHESS Plus! স্কুলের বেঞ্চ থেকেই উঠে আসবে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার!

ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন হয়তো শেষপর্যন্ত চূর্ণ হয়েছে, কিন্তু তাদের গোটা বিশ্বকাপ যাত্রাই এখন এই রেফারিং বিতর্কের কালিমায় ঢাকা পড়ে গেল। আইফ্যাবের এই বিশ্লেষণ যেন সেইসব সমালোচকদের হাতেই আজ মোক্ষম অস্ত্র তুলে দিল, যাঁরা প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন মাঠে এগারো জন নয়, রেফারিদের নিয়ে বারো জনে খেলছে আর্জেন্টিনা!