ঢাকা: বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো আজও ভয়ে দিন কাটাচ্ছে। (Bangladesh)রাতে ঘুম আসে না, দিনের আলোয়ও শান্তি নেই। বাড়ির দরজায় অচেনা ছায়া দেখলেই বুক কাঁপে। শুধু একটি প্রশ্ন ঘুরপাক খায় কবে এই আতঙ্ক থামবে? বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (BHBCUC) সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে, তা সত্যি চোখে অন্ধকার দেখাচ্ছে।
২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) দেশজুড়ে ২৫৭টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৪ জন হিন্দু নিহত হয়েছেন ৪০টি ঘটনায়।পরিষদের নেতারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। তাঁরা বলেন, হামলার ধরন আরও ভয়ংকর হয়ে উঠেছে। ৬২টি ঘটনায় মন্দিরে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে।
আরও দেখুনঃ ‘নেতারা করলেন পার্টি, আন্দোলনকারীরা অনাহারে রইলেন রাস্তায় ’, CJP-র বিরুদ্ধে অভিযোগ
৪৭টি ঘটনায় বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুট হয়েছে। পাঁচটি ঘটনায় নারীদের ওপর নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আরও ১০টি ঘটনায় অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব হামলায় মোট ২৬১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।অনেক পরিবার এখন ভারতে চলে যাওয়ার কথা ভাবছে। হিন্দু জনসংখ্যা ক্রমাগত কমছে।
বিএইচবিসি ইউসি দাবি করেছে একসময় যেখানে ১৩-১৪ শতাংশ ছিল, এখন তা ৮ শতাংশের নিচে নেমেছে। অনেকে বলেন, এটা শুধু সংখ্যা নয়, একটা সম্প্রদায়ের অস্তিত্বের সংকট।২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে এই হিংসা ক্রমান্বয়ে বেড়েছে। পরিষদের তথ্য অনুসারে, ২০২৪ সালের শেষ পাঁচ মাসে ২,১৮৪টি ঘটনা ঘটে।
আরও দেখুনঃ NEET আন্দোলনে আটক-গ্রেফতার ছাত্রদের অবিলম্বে মুক্তি দেবে বিহার প্রশাসন
২০২৫ সালে আরও ৫২২টি। ২০২৬-এর প্রথমার্ধে ২৫৭টি। মোট প্রায় তিন হাজার ঘটনার মধ্যে বেশিরভাগই হিন্দুদের বাড়ি, মন্দির ও নারীদের লক্ষ্য করে। অনেক ক্ষেত্রে ‘ব্লাসফেমি’ বা ধর্ম অবমাননার অভিযোগ তুলে মোব জড়ো করা হয়। একজনকে মারধর করে, শরীরে আগুন ধরিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়। এমন নৃশংসতা দেখে বিশ্ববাসী স্তম্ভিত।
তারা প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউএন-এর কণ্ঠ কেন এত চুপ? যখন অন্য দেশে সংখ্যালঘু নির্যাতনের খবর আসে, তখন তারা তীব্র প্রতিক্রিয়া দেখায়। কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর এই নিরবচ্ছিন্ন আক্রমণের সামনে তাদের নীরবতা প্রশ্ন তুলছে।
আরও দেখুনঃ ওম বিড়লার আবেদনে কাটল অচলাবস্থা! পরীক্ষা সংশোধনী বিল নিয়ে আলোচনায় রাজি বিরোধীরা





