নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে জুলাই মাসের ছাত্র আন্দোলনের (NEET Protest)স্মৃতি এখনও মানুষের স্মৃতিতে তাজা। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে NEET পেপার লিক নিয়ে সংসদ অভিমুখী মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও যন্তরমন্তর ও আশপাশের এলাকায় তা ভয়ংকর সংঘর্ষে রূপ নেয়।
পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর প্রতিবাদকারীদের পাথর-বোতল ছোড়াছুড়িতে শতাধিক পুলিশকর্মী গুরুতর আহত হন। এখন সেই আহত পুলিশদের পরিবারগুলো নীরব যন্ত্রণা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা চাইছে, যারা হিংসা উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এসিপি কৈলাশ সিং বিষ্ট, এএসআই সন্দীপ, কনস্টেবল ধীরজ এবং এএসআই হেমেন্দর রাঠির পরিবারের পক্ষ থেকে দায়ের করা ইন্টারভেনশন আবেদনে বলা হয়েছে, ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন।
আরও দেখুনঃ খুন, যৌন হেনস্থা থেকে অস্ত্র আইন: দিল্লির প্রতিবাদে এআই নজরে ২৯০০ দাগী আসামি
কিন্তু তাদের ওপর হামলা হলে কেউ দায়িত্ব নেয় না কেন ? আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০, ২৪ ও ২৫ জুলাইয়ের সংঘর্ষে পুলিশ সদস্যরা কাচের বোতল, পাথর, ধারালো টাইলসসহ বিভিন্ন বস্তু দিয়ে আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা এতটাই গুরুতর ছিল যে জীবন সংশয় দেখা দিয়েছিল।
পুলিশ পরিবারগুলোর দাবি, সরকার এফআইআর প্রত্যাহার করতে পারে, কিন্তু যদি আদালত নির্দেশ দেয়? তাহলে কী হবে? তারা চান, সুপ্রিম কোর্ট যেন স্পষ্ট নির্দেশিকা জারি করে যাতে ইউনিফর্মে থাকা পুরুষ-মহিলা পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত হয়। আবেদনে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারও সংবিধানের অনুচ্ছেদ ২১-এর আওতায় সুরক্ষিত।
আরও দেখুনঃ ডিলিমিটেশন চায় না ঝাড়খণ্ড! ৩০ অগস্ট রাঁচিতে ঝড় তুলবে আদিবাসী মহল
তাই হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।সিনিয়র অ্যাডভোকেট শ্রীধর পোতারাজু এই আবেদন উল্লেখ করে চিফ জাস্টিস এস কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে তুলে ধরেছেন। আবেদনকারীরা চান, চলতি মামলাগুলোর সঙ্গে তাদের যুক্ত করে নেওয়া হোক যাতে পুলিশের ওপর হামলার পুরো ঘটনা আদালতের সামনে উঠে আসে। তারা আরও দাবি করেছেন যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকার যেন পুলিশের জন্য বিশেষ সুরক্ষা গাইডলাইন তৈরি করে।
আরও দেখুনঃ মিথ্যে মামলায় জড়াচ্ছে মোদী সরকার! এবার কপিলের দ্বারস্থ আরশোলারা





