দুইটি মরসুমের চুক্তিতে লাল-হলুদে আসছেন এই অজি ফুটবলার

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নতুন সিজনের দিকে নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি…

east-bengal-signs-australian-winger-Chris Ikonomidis-two-year-deal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নতুন সিজনের দিকে নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়ে ও চমক দিয়ে আসছে মশাল ব্রিগেড। এখনও অব্যাহত সেই ধারা। এবার ক্রিস ইকোনোমিডিসকে দলে সই করাল গতবারের আইএসএল জয়ীরা। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী এবার দুইটি সিজনে কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতে খেলতে দেখা যাবে আপফ্রন্টের এই ফুটবলারকে।

একটা সময় সাদারল্যান্ড শার্কস এফসি থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে আটলান্টা থেকে শুরু করে লাজিও, পার্থ গ্লোরি সহ ওয়েস্টার্ন সিডিনির মতো দলের হয়ে ও খেলেছিলেন তিনি। ইস্টবেঙ্গলে যোগদান করার পূর্বে এ লিগের প্রথম টায়ারের ফুটবল ক্লাব ম্যাকার্থার এফসির হয়ে খেলেছেন অনেকটা সময়। গত মরসুমে এই দলের জার্সিতে এ লিগে ১৪টি ম্যাচ খেলে ১টি গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট ছিল ইকোনোমিডিসের। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার টার্গেট থাকবে বছর একত্রিশের এই তারকার। ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার।

Advertisements

বলাবাহুল্য, আগের মরসুমে অনবদ্য ফুটবল খেললেও বারংবার ট্রফি হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা সুপার কাপ। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হয় মশাল ব্রিগেড। সেই ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ নিয়েই এবার আন্তোনিও লোপেজ হাবাসের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের