শনিবার ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সোমবার যন্তর মন্তরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? শুরু হয় জল্পনা। ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এবার কী করবেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমতাবস্তায় শনিবার সন্ধ্যাবেলায় মমতাকে ফোন করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান তাদের যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য। জানা গিয়েছে, সিজেপি-র আন্দোলন প্রত্যাহার করায় সোমবার আর দিল্লি যাচ্ছেন না মমতা।
প্রবল চাপের মুখে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তরে আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। তাদের বাকি সমস্ত দাবিও মেনে নিয়েছে কেন্দ্র। ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহারের কথাও ঘোষণা করেছে। এই মর্মে কালীঘাট তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, “যেহেতু দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। যাঁরা ওখানে আন্দোলন করছিলেন, দিদির সেই আন্দোলনকারীদের প্রতি সমর্থন রয়েছে ও যোগাযোগ রয়েছে। মন্ত্রী ইস্তফা দিয়ে দেওয়ায় আপাতত দিদি দিল্লি যাত্রা স্থগিত করেছেন। কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রয়েছে।”
Also Read | সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ১৪! ছাত্রের মুখোশে জামাতি-মৌলবাদীদের জিরো টলারেন্সে শুভেন্দু
সম্প্রতি, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নিট প্রশ্নফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থন জানিয়ে তিনি জানান যে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে তিনি যোগ দেবেন। এরপর জানা যায়, তিনি সোমবার যন্তর মন্তরে ধরনায় সামিল হবেন।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার পরই মমতার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়। এর নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এখনও জানি না। ওঁর সোমবার দিল্লি আসার কথা ছিল। কথা হয়নি পুরো বিষয়টি নিয়ে।”
Also Read | কুমোরটুলিতে গণেশ প্রতিমার অর্ডারের ঢল, উৎসব মরশুমে আশার আলো শিল্পীদের
শনিবার বিকেল অবধি দিল্লি যাত্রা নিয়ে কোনও কিছু বলেননি মমতা। পদ্মপুকুরে তৃণমূল নেতা-কর্মীদের অবস্থানে তিনি হাজির হন। সেখানে মমতা বলেন, “আমি এই দেশের ভাই-বোনদের সম্মান করি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীদেরও তো পরিবারে সন্তান রয়েছে, তাঁদেরও অনেকে এই আন্দোলনকে সমর্থন করছে।” এরপর স্কুটিতে পিছনে চেপে পদ্মপুকুর থেকে কালীঘাটের বাড়ি যাওয়ার সমই ‘স্টুডেন্টস ওয়ান্ট জাস্টিস’ স্লোগানেও গলা মেলান মমতা। সন্ধ্যা বেলায় CJP প্রধান অভিজিৎ দিপকে ফোন করেন মমতাকে। এরপরই জানা যায় আপাতত দিল্লি যাত্রা স্থগিত রাখছেন মমতা।





