নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের নিরাপত্তা আরও জোরদার করতে Facial Recognition System (FRS) ব্যবহার করছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা PTI-কে পুলিশ সূত্র জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যেই ২,৫০০-র বেশি অপরাধমূলক রেকর্ডধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, এই ব্যবস্থা শুধু নজরদারি নয়, সম্ভাব্য আইনশৃঙ্খলা সমস্যা আগেভাগে রোধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুলিশ সূত্রের বক্তব্য, “এই প্রযুক্তির সাহায্যে ২,৫০০-র বেশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এটি একটি শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করছে এবং বিক্ষোভের সুযোগ নিয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নজরদারি চালাতে সাহায্য করছে।”
সূত্রের দাবি, যন্তর মন্তরের প্রবেশ ও প্রস্থান পথের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলি সরাসরি দিল্লি পুলিশের ডেটাবেসের সঙ্গে সংযুক্ত।
পুলিশ জানিয়েছে, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য সাধারণ আন্দোলনকারীদের পর্যবেক্ষণ করা নয়, বরং যাঁদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁরা যাতে বিক্ষোভের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, তা নিশ্চিত করা।
Also Read | ধর্মেন্দ্রর পদত্যাগের কোনো প্রশ্নই নেই! সূত্রের খবরে উস্কাল বিতর্ক
এক পুলিশ আধিকারিক জানান, উচ্চক্ষমতাসম্পন্ন এই ক্যামেরাগুলি দূর থেকেও মুখের ছবি স্পষ্টভাবে ধারণ করতে পারে। কোনও ব্যক্তির মুখ শনাক্ত হওয়ার পর সেটি কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। যদি কোনও ওয়ান্টেড অভিযুক্ত, পলাতক আসামি, হিস্ট্রি-শিটার বা ‘Bad Character (BC)’ হিসেবে তালিকাভুক্ত ব্যক্তির তথ্য মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের মতে, এই ব্যবস্থা বারবার অপরাধে জড়িত ব্যক্তিদেরও দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে।
আরও এক পুলিশ আধিকারিক বলেন, “এই প্রযুক্তি প্রতিরোধমূলক এবং তদন্তমূলক, দুই ক্ষেত্রেই কাজে লাগে। আন্দোলনের মধ্যে সমাজবিরোধী কেউ ঢুকে অশান্তি বা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
Also Read | তথাকথিত ছাত্র বিক্ষোভে দাগি আসামিদের আটকাতে ফেস রিকগনিশন ব্যবহার পুলিশের
যন্তর মন্তরে চলমান আন্দোলনের আবহে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসানো হয়েছে। এর আগে দিল্লি পুলিশ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মেট্রো স্টেশনে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাও কার্যকর করেছে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





