নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের মধ্যে এবার বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সরকার চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার দফতর অথবা তাঁর বাসভবনে।
জিতেন্দ্র সিং বলেন, “গতকাল দুপুর থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য সরকার চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। দেশের যুবসমাজকে জানাতে চাই, সরকার সব বিষয়ে আলোচনায় প্রস্তুত। আপনাদের সুবিধামতো যে কোনও সময় আলোচনা হতে পারে। জেপি নাড্ডার দফতর বা বাসভবন- যেখানে সুবিধা, সেখানেই বৈঠক করা যাবে। এই বিষয়ে আমাদের কোনও অহংকার নেই।”
তিনি আরও জানান, জেপি নাড্ডা এবং তিনি নিজে আলোচনায় উপস্থিত থাকবেন। তাঁর কথায়, “আলোচনার মাধ্যমেই ধাপে ধাপে সমাধানের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। ছাত্রছাত্রীদের কল্যাণে সরকার যে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ। আমি বিনীতভাবে সকলকে আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানাচ্ছি।”
উল্লেখ্য, এর আগে সোমবার Cockroach Janta Party (CJP)-এর মুখপাত্রদের সঙ্গে সরকারের আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি।
এদিকে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে দেশে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
সামাজিক মাধ্যম এক্স (X)-এ প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, “যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না।”
অন্যদিকে, NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের দাবিও জানিয়ে আসছেন।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





