সরকারি কর্মীদের জন্য বড় খবর: রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন

কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রীর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার অর্থ দফতরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে সপ্তম বেতন কমিশন গঠনের কথা…

কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রীর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার অর্থ দফতরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হলো। এই প্যানেলের মাথায় থাকছেন কেন্দ্রীয় অর্থম মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী।

নতুন গঠিত এই বেতন প্যানেল আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের চাকরিজীবীদের বেতন কাঠামো, মহার্ঘ ভাতা বা ডিএ, এবং পেনশন সংক্রান্ত যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এছাড়াও প্রমোশন পলিসি, কাজের মান এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর বিষয়েও পরামর্শ দেবে এই কমিশন।

Advertisements

কারা থাকছেন কমিশনে?

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কমিশনে চেয়ারম্যান অতনু চক্রবর্তী ছাড়াও বিশেষজ্ঞ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সিপিআর (CPR)-এর সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল। এছাড়া মেম্বার সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণমকে। কলকাতার পাশাপাশি প্রয়োজনে রাজ্যের বাইরে বা দিল্লিতেও বৈঠক করতে পারবে এই প্যানেল।

কারা পাবেন এই সুবিধা?

পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব কর্মী ছাড়াও বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই পে কমিশনের পরিধির মধ্যে আসবেন। তবে অল ইন্ডিয়া সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস এবং ইউজিসি কিংবা এআইসিটিই-র স্কেলে বেতন পাওয়া কর্মীরা এই প্যানেলের আওতামুক্ত থাকবেন। মূলত দেশের অন্যান্য রাজ্যের বেতন নীতি, কেন্দ্রের অষ্টম পে কমিশনের গতিপ্রকৃতি এবং নিজের রাজ্যের আর্থিক সামর্থ্যকে মাথায় রেখেই সমস্ত সুপারিশ তৈরি করবে এই কমিটি।

‘এক বছরের মধ্যেই সরকার পড়বে!’ সাসপেন্ড হয়েই ভবিষ্যৎবাণী কল্যাণের

বিদ্যুৎ চুরিতে ‘জিরো টলারেন্স’! হুকিং রুখতে নতুন ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ আনল সরকার