ভারতে লঞ্চ Motorola Edge 70 Max, ৭১০০mAh ব্যাটারি ও AI ফিচারে চমক

নয়াদিল্লি: ভারতের স্মার্টফোন বাজারে নতুন ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Max লঞ্চ করল মটোরোলা। শক্তিশালী ৭১০০mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর, ১৪৪Hz 2K AMOLED…

motorola-edge-70-max-launched-in-india-price-specifications-ai-features

নয়াদিল্লি: ভারতের স্মার্টফোন বাজারে নতুন ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Max লঞ্চ করল মটোরোলা। শক্তিশালী ৭১০০mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর, ১৪৪Hz 2K AMOLED ডিসপ্লে, ৯০W ফাস্ট চার্জিং এবং একাধিক AI-ভিত্তিক ফিচার নিয়ে এসেছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Motorola India-এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে ফোনটির বিক্রি শুরু হয়েছে।

Motorola Edge 70 Max-এর দাম ও লঞ্চ অফার
ভারতে ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে,
• 8GB RAM + 256GB স্টোরেজ: ৫৪,৯৯৯ টাকা
• 12GB RAM + 256GB স্টোরেজ: ৫৯,৯৯৯ টাকা

তবে লঞ্চ অফারের আওতায় ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। ফলে কার্যকর দাম নেমে আসবে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা এবং ৫৪,৯৯৯ টাকা। এছাড়া রয়েছে ১৮ মাস পর্যন্ত নো-কস্ট EMI সুবিধা।
ফোনটি Aqua Grey, Dark Shadow এবং Ice Melt—এই তিনটি Pantone-অনুপ্রাণিত রঙে পাওয়া যাবে।
Snapdragon 8 Gen 5 প্রসেসর ও Android 16

Motorola Edge 70 Max-এ রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। সঙ্গে রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ, যা গেমিং, মাল্টিটাস্কিং ও দ্রুত অ্যাপ পারফরম্যান্স নিশ্চিত করবে।

স্মার্টফোনটি Android 16-ভিত্তিক Hello UX-এ চলবে। সংস্থা জানিয়েছে, ফোনটিতে ৩টি বড় Android আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। পাশাপাশি Moto Secure, ThinkShield Security এবং Smart Connect-এর মতো ফিচারও রয়েছে।

2K AMOLED ডিসপ্লে ও ৭,০০০ নিটস ব্রাইটনেস
ফোনটিতে রয়েছে 2K Extreme AMOLED Quad HD+ ডিসপ্লে। এতে মিলবে
• ১৪৪Hz রিফ্রেশ রেট
• সর্বোচ্চ ৭,০০০ নিটস পিক ব্রাইটনেস
• ১০-বিট কালার
• DCI-P3 কালার গ্যামাট সাপোর্ট
• Pantone ভ্যালিডেশন
• Gorilla Glass 7i সুরক্ষা

অডিওর জন্য রয়েছে Dolby Atmos স্টেরিও স্পিকার, Hi-Res Audio এবং Snapdragon Sound সাপোর্ট।
প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী বিল্ড
Motorola Edge 70 Max-এ রয়েছে ভেগান লেদার ফিনিশ। এছাড়া ফোনটি IP68 ও IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশনপ্রাপ্ত।
৫০MP Sony ক্যামেরা, AI-চালিত ফটোগ্রাফি

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে
• ৫০MP Sony LYTIA 710 প্রধান ক্যামেরা (OIS সহ)
• ৮MP আল্ট্রা-ওয়াইড + ম্যাক্রো ভিশন
• ৩২MP ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে।

এছাড়া ক্যামেরায় রয়েছে একাধিক AI ফিচার,
• Photo Enhancement Engine
• Signature Style
• Dynamic Bokeh Portrait
• Horizon Lock
• Frame Match
• Pantone SkinTone Validation
৭১০০mAh ব্যাটারি ও ৯০W ফাস্ট চার্জিং

Motorola Edge 70 Max-এর অন্যতম বড় আকর্ষণ এর ৭১০০mAh Silicon-Carbon ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

চার্জিংয়ের জন্য রয়েছে
• ৯০W TurboPower ফাস্ট চার্জিং
• ২৫W Qi2.2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং

Moto AI ফিচারে কী কী থাকছে?
Motorola তাদের নতুন Moto AI Suite-এ একাধিক AI টুল যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে,
• Next Move
• Catch Me Up
• Remember This
• Pay Attention
• Image Studio
• Playlist Studio
এই AI ফিচারগুলি দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে বলে দাবি সংস্থার।

Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
Jio-র ৩৪৯ টাকা বা তার বেশি মূল্যের 5G প্ল্যান-এর সঙ্গে Motorola Edge 70 Max কিনলে গ্রাহকরা পাবেন,
• Google Gemini Pro-এর বিনামূল্যে অ্যাক্সেস
• ১৮ মাসের জন্য ৫TB Jio AI Cloud Storage
• Jio OTT Pass, যার মাধ্যমে ১৫টিরও বেশি প্রিমিয়াম OTT অ্যাপ এবং ১,০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেলের সুবিধা মিলবে।

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে Motorola Edge 70 Max সরাসরি প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ্য করে এসেছে। শক্তিশালী ব্যাটারি, উন্নত AI ফিচার, উজ্জ্বল ডিসপ্লে এবং উচ্চক্ষমতার প্রসেসরের কারণে এটি Samsung, OnePlus এবং iQOO-র ফ্ল্যাগশিপ মডেলগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে পারে।