নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Vande Mataram)‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ আনতে চলেছেন। এই বিলের মাধ্যমে জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর অবমাননাকে দণ্ডনীয় অপরাধ করা হবে। ইচ্ছাকৃতভাবে গানটির গায়নে বাধা দেওয়া বা অপমান করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়িয়ে পড়েছে। উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এই বিলকে মুসলিমদের বিরুদ্ধে ‘আইনি অত্যাচারের’ অংশ বলে আক্রমণ করেছেন।অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) এক অনুষ্ঠানে ইলিয়াস বলেন, “দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে।
আরও দেখুনঃ ১৭ র নাবালিকাকে ধর্মান্তকরণের চেষ্টা! হিমাচলে মুসলিম গ্রুমিং গ্যাংকে কান ধরে ঘোরাল স্থানীয়রা
বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এখন বন্দে মাতরম অবমাননা বিল এনে আইনি পথে মুসলিমদের কোণঠাসা করতে চাইছে।” তিনি আরও বলেন, মুসলিমরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী। তাই দেশকে ‘মাতা’ রূপে বন্দনা করা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। এই বিলকে তিনি মুসলিমদের মর্যাদা ও আব্রু নিয়ে ছিনিমিনি খেলার অংশ বলে অভিহিত করেছেন।
এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, বন্দে মাতরম ভারতের জাতীয়তাবাদের প্রতীক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে নেওয়া এই গান ১৯৫০ সালে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর মতো এর অবমাননা রোধ করা জাতীয় সম্মানের প্রশ্ন। অমিত শাহ বলেছেন, এই বিল দেশের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করবে।
যারা ইচ্ছাকৃতভাবে অপমান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, বিরোধীরা এই বিলকে স্বাধীন মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ বলে সমালোচনা করছেন। কংগ্রেসসহ কয়েকটি দলের নেতারা বলছেন, দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা-স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে সরকার কেন এমন বিল আনছে। উমর খালিদের বাবার মন্তব্যকে মুসলিমদের একাংশ সমর্থন করলেও অনেক মুসলিম নেতা এটিকে আরও বিতর্কিত করার চেষ্টা বলে মনে করছেন।
আরও দেখুনঃ ‘২৮ বছর বয়সীদের জয়গান, ৫৬ বছরের ‘যুবক’-এর নয়!’ রাহুলকে খোঁচা মোদীর
বন্দে মাতরম নিয়ে বিতর্ক নতুন নয়। স্বাধীনতা আন্দোলনের সময় এই গানটি ব্রিটিশবিরোধী আন্দোলনে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু কিছু মুসলিম ধর্মীয় নেতা ‘মাতরম’ শব্দটিকে বহু দেবতাবাদের ইঙ্গিত বলে আপত্তি জানিয়ে আসছেন। সুপ্রিম কোর্টও আগে বলেছে যে, এই গান গাওয়া বাধ্যতামূলক নয়, তবে অবমাননা করা উচিত নয়।
নতুন বিল এই দিকটিকে আরও স্পষ্ট করতে চাইছে।উমর খালিদের বাবা ইলিয়াস এআইএমপিএলবির মাধ্যমে দেশজুড়ে প্রচারাভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, “ইউনিফর্ম সিভিল কোডের মতো বন্দে মাতরমও মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।” এই বক্তব্যকে বিজেপি ‘দেশবিরোধী’ বলে আক্রমণ করেছে। দলের মুখপাত্ররা বলছেন, ভারতের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনো ধর্মীয় বাধা থাকতে পারে না। দেশ মাতৃভূমি এটি সব ধর্মের মানুষের কাছেই গ্রহণযোগ্য হওয়া উচিত।





