অসামান্য সাফল্য! বাংলাদেশকে পিছনে ফেলে ব্রিটেনের মাটিতে ৩৫% সস্তা ভারতীয় পোশাক

নয়াদিল্লি: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের (India UK)পর ভারতীয় গার্মেন্টস শিল্প ব্রিটেনের বাজারে এক অসাধারণ সাফল্য পেয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো…

india-uk-fta-garments

নয়াদিল্লি: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের (India UK)পর ভারতীয় গার্মেন্টস শিল্প ব্রিটেনের বাজারে এক অসাধারণ সাফল্য পেয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে ভারতীয় পোশাক এখন ব্রিটেনে ৩৫ শতাংশ সস্তা হয়ে গেছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন, এর ফলে ভারত প্রতি বছর অতিরিক্ত ১৫০ কোটি ডলারের বেশি রফতানি করতে পারবে।

শুধু বর্তমান আমদানির ১০ শতাংশও যদি ভারত দখল করতে পারে, তাহলে অতিরিক্ত ৪৩ কোটি ডলারের বাজার তৈরি হবে।ব্রিটেনের সঙ্গে এফটিএ চুক্তির পর শুল্ক হ্রাসের সুবিধা ভারতীয় রফতানিকারকদের হাতে এসেছে। বাংলাদেশ এতদিন ব্রিটেনের অন্যতম বড় গার্মেন্টস সরবরাহকারী ছিল। কিন্তু এখন ভারতের পণ্য অনেক সস্তা হয়ে যাওয়ায় ব্রিটিশ ক্রেতারা ভারতের দিকে ঝুঁকছেন।

আরও দেখুনঃ সাহারানপুরে জেলা কালেক্টরেট চত্বরে বেআইনি মসজিদ ভাঙার নির্দেশ! সঙ্গে জরিমানা ৬ কোটি

টেক্সটাইল শিল্পের কর্মকর্তারা বলছেন, এটি শুধু রফতানি বৃদ্ধি নয়, দেশের অভ্যন্তরে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে।ভারত সরকার ইতিমধ্যে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে। কাঁচামাল থেকে শুরু করে সমাপ্ত পণ্য পুরো সাপ্লাই চেইনকে একীভূত করার এই উদ্যোগ ভারতকে বিশ্বের টেক্সটাইল হাব বানাতে সাহায্য করবে।

গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে এই পার্কগুলো গড়ে উঠছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ শ্রমিক এবং সরকারি সহায়তার সমন্বয়ে ভারতীয় শিল্প এখন বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে।বস্ত্রশিল্প মন্ত্রকের এক কর্মকর্তা বলেন, “এফটিএ-র সুবিধা পুরোপুরি কাজে লাগাতে আমরা প্রস্তুত। ব্রিটেনের বাজারে আমাদের শেয়ার বাড়বে। এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয়, লক্ষ লক্ষ পরিবারের জীবিকারও নতুন দরজা খুলবে।”

আরও দেখুনঃ ‘মোদী চাইলে ২০২৫ এ পাকিস্তান বধ করতে পারতেন!’ বিস্ফোরক ইমরান ভগিনী

টেক্সটাইল শিল্প দেশের অন্যতম বড় কর্মসংস্থানকারী খাত। বিশেষ করে মহিলা শ্রমিকদের জন্য এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রফতানি বৃদ্ধির ফলে কয়েক লাখ নতুন চাকরির সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশের জন্য এটি একটি বড় ধাক্কা।

দীর্ঘদিন ধরে সস্তা শ্রমের সুবিধা নিয়ে ব্রিটেনে তারা আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এখন শুল্ক সুবিধা ও দক্ষতার কারণে ভারত এগিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখন নতুন করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাজ করতে হবে। অন্যদিকে পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোও চাপে পড়বে।

আরও দেখুনঃ Desktop সংস্করণে লগইন বন্ধ! বিশ্বব্যাপী বিভ্রাট ফেসবুকে