কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা: আকাশে মেঘের আনাগোনা অব্যাহত। শনিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (West Bengal Weather Update) মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি…

West Bengal Weather Update

কলকাতা: আকাশে মেঘের আনাগোনা অব্যাহত। শনিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (West Bengal Weather Update) মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বর্ষণ হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কেন বাড়ছে বৃষ্টির সম্ভাবনা?

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) বর্তমানে রাঁচি, দীঘা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের এক বা দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও উত্তরবঙ্গের একাধিক এলাকায় প্রবল বর্ষণ হয়েছে।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকায় প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে আগামী ২৩ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের বহু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতায় মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, যদিও সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে।

কলকাতার তাপমাত্রা

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টির কারণে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা