নয়াদিল্লি: ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে দেশ এগিয়ে যাচ্ছে (Theatre Command)। নরেন্দ্র মোদী সরকার শীঘ্রই থিয়েটার কমান্ড ব্যবস্থা অনুমোদন করতে চলেছে বলে জানা গেছে। এটিকে স্বাধীনতার পর সবচেয়ে বড় প্রতিরক্ষা সংস্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রতিরক্ষা মহলে। এই ব্যবস্থা চালু হলে সেনা, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে যুদ্ধ প্রস্তুতি ও পরিচালনায় সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হবে।
বর্তমানে ভারতীয় সেনাবাহিনী তিনটি আলাদা শাখায় বিভক্ত, যেমন স্থল সেনা বাহিনী, নৌ ও বিমান বাহিনী। প্রত্যেকের নিজস্ব কমান্ড স্ট্রাকচার রয়েছে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমন্বয়ে অনেক সময় ঘাটতি দেখা যায়। থিয়েটার কমান্ড ব্যবস্থায় এই ‘সাইলো’ বা আলাদা আলাদা অপারেশনের যুগ শেষ হবে। একজন থিয়েটার কমান্ডারের অধীনে সেই অঞ্চলের সব ধরনের সামরিক সম্পদ সেনার ডিভিশন, বিমান বাহিনীর স্কোয়াড্রন এবং নৌবাহিনীর জাহাজ ও ইউনিট একসঙ্গে কাজ করবে।
আরও দেখুনঃ শিবলিঙ্গ ভেঙে মূত্রত্যাগ! যোগী রাজ্যের হামিরপুরে হাতিমকে ধোলাই দিয়ে পুলিশে জমা গ্রামবাসীর
পরিকল্পনা অনুসারে তিনটি প্রধান থিয়েটার কমান্ড গঠন করা হবে। প্রথমটি উত্তরাঞ্চলীয় থিয়েটার কমান্ড, যা মূলত চিন সীমান্তের দিকে নজর রাখবে। দ্বিতীয়টি পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ড, যা পাকিস্তান সীমান্তের জন্য গুরুত্বপূর্ণ। আর তৃতীয়টি হবে মেরিটাইম থিয়েটার কমান্ড, যা ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা দেখবে। এই তিন কমান্ডের অধীনে দেশের সামরিক শক্তিকে আরও সুসংগঠিত ও দ্রুত সাড়া দেওয়ার মতো করে গড়ে তোলা হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার ভারতীয় সেনাবাহিনীর যৌথ কার্যক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আধুনিক যুদ্ধ আর আলাদা আলাদা বাহিনীতে লড়াইয়ের যুগ নয়। শত্রুপক্ষ যখন একসঙ্গে আক্রমণ করে, তখন আমাদেরও একসঙ্গে জবাব দিতে হবে। থিয়েটার কমান্ড এই যৌথতা (জয়েন্টনেস) নিশ্চিত করবে। একজন কমান্ডারের নেতৃত্বে স্থল, আকাশ ও সমুদ্র তিন মাধ্যমেই একযোগে অপারেশন চালানো সম্ভব হবে।
আরও দেখুনঃ নাম ভাঁড়িয়ে দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা! মোদী রাজ্য থেকে ফের গ্রেফতার ৫ জৈশ ‘জঙ্গি’
এই সংস্কারের পেছনে দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে। কেমন করে ১৯৭১ সালের যুদ্ধে তিন বাহিনীর সমন্বয় কাজ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে শুরু করে গলওয়ান সংঘর্ষের পর চিন সীমান্তে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চিন ইতিমধ্যে নিজেদের সেনাবাহিনীকে থিয়েটার কমান্ডের আদলে সাজিয়েছে। ভারতও এখন আর পিছিয়ে থাকতে চায় না।





