কুরুক্ষেত্র: হরিয়ানার কুরুক্ষেত্র জেলার আঢ়োনি গ্রামে বিতর্কিত ঘটনা (Kurukshetra)। ৭৪ বছর বয়সী শিব মন্দিরের পুরোহিত বাবা যোগীরাজ গিরির উপর নৃশংস হামলার মূল অভিযুক্ত পঙ্কজ সাইনির অবৈধ নির্মাণ ও জবরদখল করা অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ১৩ জুলাই পুলিশি পাহারায় এই উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন।
ঘটনাটি শুরু হয় গত ৯ জুলাই। আঢ়োনি গ্রামের শিব মন্দিরের পুরোহিত যোগীরাজ গিরিকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। তাঁর পা ভেঙে দেওয়া হয় এবং গলায় গামছা পেঁচিয়ে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। বৃদ্ধ পুরোহিতকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর চিকিৎসা চলছে।
আরও দেখুনঃ জুম্মার নামাজ পড়া যাবেইনা ভোজশালায়! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত হিসেবে পঙ্কজ সাইনিকে চিহ্নিত করে। পঙ্কজ সাইনি ‘নকোদর পীর’ দরগার সেবাদার। তাঁর স্ত্রী মনপ্রীত সাইনি সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্দিরে ভক্তদের সংখ্যা বৃদ্ধি এবং দরগায় লোক কমে যাওয়া নিয়ে স্থানীয় প্রভাব ও ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে।ঘটনার পর প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগে অ্যাকশন নেয়।
১৩ জুলাই আঢ়োনি গ্রামে প্রায় ১০০ ফুট এলাকা জুড়ে জবরদখল করা সরকারি রাস্তা (ফিরনি) উদ্ধার করা হয়। পঙ্কজের বাড়ির একটি প্রাচীর এবং দরগার জবরদখল করা মূল গেট ও সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
প্রশাসন জানিয়েছে, এই নির্মাণগুলো বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল এবং জনসাধারণের চলাচলের রাস্তা দখল করা হয়েছিল।স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চলবে। একই সঙ্গে অপরাধমূলক ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে শান্তি বজায় থাকে।
আরও দেখুনঃ বাংলা বর্ডার দিয়ে বাংলাদেশি ঢুকিয়ে কর্নাটকে চাকরি! পুলিশের জালে ময়দিন-রসুল





