শিলিগুড়িতে পোস্ট অফিসে ফের চুরির চেষ্টা, আতঙ্কে কর্মীরা

শিলিগুড়ি: শহরের মিলনপল্লী টিএনটি কোয়ার্টারে অবস্থিত শিলিগুড়ি বাজার (Post Office Theft)পোস্ট অফিসে ফের চুরির চেষ্টার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগেই ওই পোস্ট…

siliguri-post-office-theft

শিলিগুড়ি: শহরের মিলনপল্লী টিএনটি কোয়ার্টারে অবস্থিত শিলিগুড়ি বাজার (Post Office Theft)পোস্ট অফিসে ফের চুরির চেষ্টার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগেই ওই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে আবারও দুষ্কৃতীরা দরজা ভেঙে চুরির চেষ্টা চালায়। এই ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে তারা। পোস্ট অফিসের ইনচার্জ মৌসুমী সাহা জানান, “কয়েকদিন আগেই আমাদের পোস্ট অফিসে চুরি হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনও চললেও তার আগেই ফের চুরির চেষ্টা হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।” তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও দেখুনঃ প্রধানমন্ত্রী আবাসে ১ লক্ষ বাড়ি-একাধিক গবেষণাগারের ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিএনটি কোয়ার্টার এলাকায় দীর্ঘদিন ধরেই বেশ কিছু বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। ফলে রাতের অন্ধকারে এলাকাটি সমাজবিরোধীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। যদিও পুলিশ টহলদারি চালায়, তবুও এ ধরনের ঘটনা রুখতে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোস্ট অফিসে দ্রুত সিসিটিভি নজরদারি চালুর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দুষ্কৃতীদের সহজেই শনাক্ত করা যায়।

আরও দেখুনঃ ‘তৃণমূলের তোষণে ভাঙা পড়েনি, বিজেপি ভাঙবেই!’ বাঁকড়া মসজিদ নিয়ে সাফসুত্র তথাগত