মাঙ্গালুরু: কর্ণাটকের মাঙ্গালুরু শহরে ফের পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। (Bangladeshi)অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা ময়দিন ইসলাম, রসুল ইসলাম ও দিলওয়ার হোসেনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তিনজন দীর্ঘদিন ধরে মাঙ্গালুরু ও আশপাশের এলাকায় একটি চক্র চালিয়ে আসছিলেন। তাঁরা অবৈধ বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে তাদের বিভিন্ন ছোট-বড় কারখানা, নির্মাণ সাইট, হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দিতেন।
আরও দেখুনঃ মোদীই নিরাপদ! তাই ইউরেনিয়াম ব্রহ্মহাস্ত্র ভারতেই জানাল অস্ট্রেলিয়া
বিনিময়ে তাঁরা মোটা অঙ্কের টাকা নিতেন। পুলিশের তদন্তে উঠে এসেছে যে, এই চক্রের মাধ্যমে কয়েক ডজন অবৈধ বাংলাদেশি মাঙ্গালুরু ও আশপাশের শিল্প এলাকায় ছড়িয়ে পড়েছিল।স্থানীয় পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমরা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে কিছু নথিপত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।
আরও অনেকে এর সঙ্গে জড়িত থাকতে পারে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আসা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের আশ্রয়, খাবার এবং চাকরির ব্যবস্থা করে দিয়ে নিজেরা লাভবান হতেন।এই গ্রেফতারের ঘটনা কর্ণাটকের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। মাঙ্গালুরু শহরটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ।
আরও দেখুনঃ লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ, মুখ্য সচেতক কাকলি
এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান ও বন্দর রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীরা এসব এলাকায় সস্তায় শ্রম দিয়ে কাজ করায় স্থানীয় বেকার যুবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ধরনের অবৈধ অনুপ্রবেশ শুধু চাকরির বাজারই নয়, নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছে।পশ্চিমবঙ্গের তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিদেশি আইন এবং পাসপোর্ট আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুনঃ এখন থেকে ফর্ম ৬ এ দিতে হবে বাবা মায়ের বিস্তারিত SIR তথ্য! নির্দেশ কমিশনের





