ঋতব্রতদের শিবিরে শান্তনু সেন, নব তৃণমূলের শক্তি বাড়ছে যোগ দিচ্ছেন একাধিক নেতা

নব তৃণমূলের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ ঘিরে জল্পনা আরও বাড়ল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে এবার যোগ দিলেন শান্তনু সেন। তাঁর যোগদানের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন…

Santanu Sen Suspended: TMC Leader Removed from Government-Nominated Position at West Bengal Medical Council

নব তৃণমূলের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ ঘিরে জল্পনা আরও বাড়ল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে এবার যোগ দিলেন শান্তনু সেন। তাঁর যোগদানের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এই শিবিরে সামিল হয়েছেন। ফলে ঋতব্রতদের গোষ্ঠীর সাংগঠনিক শক্তি আরও বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, শনিবারের বৈঠকে ডঃ শান্তনু সেন ছাড়াও যোগ দেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও ঋতব্রতদের শিবিরে যোগ দেন বলে জানা গিয়েছে। এই যোগদানের ফলে বিভিন্ন জেলার নেতাদের উপস্থিতিতে শিবিরের পরিধি আরও বিস্তৃত হল।

এদিনের বৈঠকে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁর যোগদান নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে আসানসোল, বীরভূম, শিলিগুড়ি-সহ বিভিন্ন এলাকার নেতাদের একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক পরিচিত মুখও। তাঁদের মধ্যে ছিলেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন চক্রবর্তী, বিপ্লব মিত্র, শুভাশীষ দাস, সাবিনা ইয়াসমিন এবং ডঃ শান্তনু সেন। এছাড়াও মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আখতারও বৈঠকে উপস্থিত ছিলেন।