ভিয়েতনামের ফু কোক দ্বীপে ভয়ঙ্কর স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১৫ ভারতীয়

ভিয়েতনাম: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কোকে ভয়াবহ (Vietnam)স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার, ১১ জুলাই দ্বীপের উপকূলের কাছে উত্তাল সমুদ্রে…

vietnam-phu-quoc-speedboat-accident

ভিয়েতনাম: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কোকে ভয়াবহ (Vietnam)স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার, ১১ জুলাই দ্বীপের উপকূলের কাছে উত্তাল সমুদ্রে একটি স্পিডবোট উল্টে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মোট ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন ক্রু সদস্য নিয়ে বোটটি চলছিল বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদসংস্থা এপি জানিয়েছে, ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময় আবহাওয়া ছিল প্রতিকূল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফু কোক দ্বীপ ভিয়েতনামের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাদা বালুচর, স্বচ্ছ নীল জল ও মনোরম প্রকৃতির জন্য হাজার হাজার বিদেশি পর্যটক প্রতি বছর এখানে আসেন। ভারতীয় পর্যটকদের মধ্যেও এই দ্বীপের জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরে বেড়েছে।

আরও দেখুনঃ ২০৩০ র মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্যের পরিমান হবে ৩৫,০০০ কোটি! ঘোষণা মোদীর

অনেকেই পরিবার নিয়ে এখানে ছুটি কাটাতে যান। কিন্তু শনিবারের এই দুর্ঘটনা সেই স্বপ্নের ছুটিকে পরিণত করেছে গভীর শোকে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস তৎপর হয়ে ওঠে। দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তার জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে।

হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে যাতে পরিবারের সদস্যরা দ্রুত তথ্য জানতে পারেন। দূতাবাসের কর্মকর্তারা ভিয়েতনামী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার অভিযান ও মৃতদেহ শনাক্তকরণের কাজ ত্বরান্বিত করছেন।যাঁরা জীবিত উদ্ধার হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই আহত। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও দেখুনঃ নৌসেনায় সামিল ‘মেঘনাদ’: নজর এড়িয়েই চলবে আইএনএস মহেন্দ্রগিরি

উদ্ধার হওয়া ব্যাক্তিদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়া হচ্ছে। অনেক পর্যটক জানিয়েছেন, সমুদ্র হঠাৎ শান্ত থেকে উত্তাল হয়ে উঠেছিল এবং বোট চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি।দেশে ফিরে আসা পর্যটকদের পরিবারগুলোতে এখন শোকের ছায়া। অনেকেই এখনও তাঁদের প্রিয়জনের খোঁজ পাচ্ছেন না।

সোশ্যাল মিডিয়ায় অনেকে সাহায্য চেয়ে পোস্ট করছেন। একজন নয়ডার বাসিন্দা তাঁর ভাইয়ের খোঁজে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এমন অনেক পরিবার এখন অপেক্ষায় আছেন, কখন তাঁদের প্রিয়জনের নাম নিশ্চিত হয়।এই ঘটনা পর্যটন শিল্পে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে স্পিডবোট ও ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস, বোটের সক্ষমতা এবং জীবনরক্ষাকারী সরঞ্জামের বিষয়ে আরও কঠোর নজরদারির দাবি উঠছে। ভিয়েতনাম সরকারও ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ’, ঢাকার মঞ্চে স্পষ্ট বার্তা ভারতের