‘প্রতিবাদের নাম করে বারবার বঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করেন মমতা!’ বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: এই মুহূর্তে বাংলার রাজনৈতিক এবং সামাজিক (Suvendu)মহলে সবচেয়ে বেশি আলোচিত এবং নাড়া দিয়ে যাওয়া ঘটনা হল বারুইপুরের ঘটনা। যেখানে এক ১১ বছরের নাবালিকাকে যৌন…

suvendu-on-mamata

কলকাতা: এই মুহূর্তে বাংলার রাজনৈতিক এবং সামাজিক (Suvendu)মহলে সবচেয়ে বেশি আলোচিত এবং নাড়া দিয়ে যাওয়া ঘটনা হল বারুইপুরের ঘটনা। যেখানে এক ১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে হত্যা করেছিল কিছু নরপিশাচ। এই ঘটনার পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করা হয় এবং পুলিশের গাড়ি ভাংচুর করা হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার ভিডিও বার্তায় এই ঘটনাকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে আখ্যা দিয়েছেন। এবং বলেছেন প্রতিবাদীদের মুখ বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার ৫০ জনকে গ্রেফতার করেছে। মমতার এই বক্তব্যেরই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনিও সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন মমতা বারবার প্রতিবাদের নাম করে দাঙ্গায় উস্কানি দিয়েছেন।

আরও দেখুনঃ ফাঁপরে ৫০ ঊর্ধ্ব কর্মীরা! প্রমোশন হলেও আটকে থাকবে ইনক্রিমেন্ট! কেন?

শুভেন্দু তার মন্তব্যে বলেছেন শুভেন্দু অধিকারী আরও বলেন, “নিজে হেরেছেন, দল চূড়ান্তভাবে হেরেছে। আসল-নকলের লড়াইয়ে জর্জরিত দল। তবু সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানির অভ্যাস যায়নি।” তিনি স্পষ্ট করে বলেন, যাদের “প্রতিবাদী” বলা হচ্ছে, তারা এক নিরপরাধ যুবককে বাড়ি থেকে ডেকে এনে নাম-পরিচয় দেখে গণপিটুনিতে হত্যা করেছে। পুলিশের গাড়ি জ্বালানো, পুলিশের উপর হামলা, রেললাইন উপড়ে ফেলা এগুলো কোনোভাবেই প্রতিবাদ হতে পারে না।”

শুভেন্দুর এই মন্তব্যেই সরব হয়েছেন রাজনৈতিক এবং সামাজিক মহলের একাংশ। তাদের মতে শুভেন্দুর পর্যবেক্ষণ সর্বৈব সত্য এবং পশ্চিমবঙ্গে তৃণমূল জমানার ১৫ বছরের ইতিহাসে এই ধরণের উস্কানি বারবার দিয়েছেন তৃণমূল নেত্রী। উদাহরণ স্বরূপ তারা টেনে এনেছেন মুর্শিদাবাদ দাঙ্গার কথা। যেখানে ওয়াকফ আন্দোলনের আড়ালে ঘৃণ্য ষড়যন্ত্র হয়েছিল এবং তা একসময় সাম্প্রদায়িক ডাঙায় রূপ নেয়। তাদের মতে বেলাগাম মুসলিম তোষণ এবং তাদের ব্যবহার করেছেন মমতা।

আরও দেখুনঃ মমতার চড় খেলেন দলেরই ‘পুরনো সৈনিক’! কে এই বাপি?

নির্বাচনের আগে ধর্নামঞ্চে দাঁড়িয়ে তিনি উস্কানি দিয়েছিলেন এই বলে যে মুসলিম সম্প্রদায় একজোট হলে এক সেকেন্ডে ছারখার করে দিতে পারে বঙ্গের জনজীবন এমন উদাহরণও টেনে এনেছেন তারা। তবে শুভেন্দুর এই পোস্টে সিংহভাগ মানুষই তাকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন মমতার এজেন্ডাই মুসলিম তোষণ এবং তাদের খেপিয়ে দিয়ে প্রতিবাদের নাম করে দাঙ্গা লাগানোকে চেষ্টা করেছেন তিনি। তবে এই ধরণের অপরাধের দিনযে শেষ এবং এই ধরণের উস্কানি দিলে তার ফল যে এবার ভয়ঙ্কর হবে তা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

আরও দেখুনঃ অন্নপূর্ণা যোজনায় বড় স্বস্তি: পোর্টালে আসছে ‘এডিট’ অপশন, শুধরে নিন ভুল