নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর (Baruipur) । দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরপর গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনতে মৃত নাবালিকার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ২ জনকে।
জানা গিয়েছে(Baruipur) , ১১ বছরের নাবালিকা শনিবার বিকাল চারটের সময়ে বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায় না। এরপর পুলিশে খবর দেওয়া হয় । রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়।


