বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হাতছানি জারিনের কাছে !

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলো নিখাত জারিন। মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগের ফাইনালে পৌঁছলেন তিনি।হারিয়েছেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে।তবে হেরে গেছেন ভারতের মনীষা মোন ,পরভিন হুডারা। যুব বিশ্বচ্যাম্পিয়ন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলো নিখাত জারিন। মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগের ফাইনালে পৌঁছলেন তিনি।হারিয়েছেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে।তবে হেরে গেছেন ভারতের মনীষা মোন ,পরভিন হুডারা।

যুব বিশ্বচ্যাম্পিয়ন জারিনের কাছে এবার বড়দের বিভাগেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।এদিন ব্রাজিলের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়েছেন তিনি।জারিনের আগে ভারতের মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগীতায় জয়লাভ করেছিল।এখনও অবধি দেশের সেরা সাফল্য এসেছিল ২০০৬ সালে, সেইবার মোট আটটি পদক জিতেছিল ভারত।চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ।

   

শেষবার মঞ্জু রানি (রুপো ) এবং মেরি কম (ব্রোঞ্জ) পদক এনে দিয়েছিলেন দেশকে।ইতিমধ্যে সেমিফাইনালে হেরেছেন ৫৭ কেজি বিভাগে মনীষা মোন এবং ৬৩ কেজি বিভাগে পরভিন হুডা,তারা ব্রোঞ্জ পাবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google