ATK Mohun Bagan : মাঠে ফিরছেন রয় কৃষ্ণা? জানালেন বাগান কোচ

“রয় কৃষ্ণা (Roy Krishna) আমাদের সঙ্গেই রয়েছে”, বলেছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো। বুধবার এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের অভিযান শুরু করছে দল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

“রয় কৃষ্ণা (Roy Krishna) আমাদের সঙ্গেই রয়েছে”, বলেছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো। বুধবার এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের অভিযান শুরু করছে দল। তার আগে সমর্থকদের কিছুটা স্বস্তি দিয়েছেন হুয়ান।

গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হুয়ান ফেরান্দো। সেখানে উঠে এসেছিল রয় কৃষ্ণার প্রসঙ্গ। কিছু দিন আগে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। আই লিগের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ফিজিয়ান গোলমেশিনকে মাঠে দেখা যাবে কি না সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। 

   

ফেরান্দো পেশাদার কোচ। সরাসরি এই প্রশ্নের উত্তর তিনি দেননি। শুধু বলেছেন, “রয় কৃষ্ণা আমাদের সঙ্গেই রয়েছে। কাল দেখব ওকে দলে রাখা হবে কি না।”

এ বছর চেনা রয় কৃষ্ণাকে পাননি ফুটবল প্রেমীরা। চোট সমস্যায় দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। ভুগিয়েছিল কার্ড সমস্যা। সম্প্রতি পিতৃবিয়োগ হয়েছে তাঁর। সব মিলিয়ে কৃষ্ণাকে ছাড়াই বেশ কিছু ম্যাচ খেলেছে এটিকে মোহন বাগান। বাংলাদেশের আবাহনী ঢাকার বিরুদ্ধেও তিনি ছিলেন না। তাতে অবশ্য সবুজ মেরুন ব্রিগেডের খুব একটা সমস্যা হয়নি। অনায়াসেই এসেছিল জয়। তবুও রয় কৃষ্ণা মানেই একটা ফ্যাক্টর। ছন্দে থাকলে যে কোনও দলের বিরুদ্ধে ত্রাস হয়ে উঠতে পারেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google