সিবিআই অভিযানে গ্রেফতার চাকরি জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা

শিলিগুড়ি, ১৩ জুন: শিলিগুড়িতে (Siliguri) বড়সড় সাফল্য পেল সিবিআই। অভিযান চালিয়ে গ্রেফতার চাকরি জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা হরেন্দ্র কুমার সিংহ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Siliguri

শিলিগুড়ি, ১৩ জুন: শিলিগুড়িতে (Siliguri) বড়সড় সাফল্য পেল সিবিআই। অভিযান চালিয়ে গ্রেফতার চাকরি জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা হরেন্দ্র কুমার সিংহ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গ্রাম ডাক সেবক (GDS) পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চারজন প্রার্থীর কাছ থেকে মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে তাদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। তবে ডাক বিভাগের যাচাই প্রক্রিয়ায় সেই নিয়োগপত্রগুলি ভুয়ো বলে ধরা পড়ে। এরপরই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে সিবিআই।

   

তদন্তে উঠে আসে, ২০২১ সালের অক্টোবরে ওই চারজনকে গ্রাম ডাক সেবক হিসেবে নিয়োগ করা হলেও পুরো প্রক্রিয়াটিই ছিল জালিয়াতির অংশ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে সিবিআই।

শনিবার সকালে শিলিগুড়ির হায়দারপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে হরেন্দ্র কুমার সিংহকে গ্রেফতার করে সংস্থা। জানা গিয়েছে, অভিযুক্ত প্রায় এক বছর ধরে সেখানে আত্মগোপন করে ছিলেন। গ্রেফতারের পর তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি,অভিযুক্ত নিজেকে পুরনো গাড়ির ব্যবসায়ী বলে পরিচয় দিতেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। বাড়ির মালিকও জানান, তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করতেন এবং তার বিরুদ্ধে আগে কোনও অভিযোগ শোনেননি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।