HomeSports Newsদেজান ড্রাজিচকে বিদায় জানাল এফসি গোয়া, কোথায় যাচ্ছেন?

দেজান ড্রাজিচকে বিদায় জানাল এফসি গোয়া, কোথায় যাচ্ছেন?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে এসেছে দেজান ড্রাজিচের (Dejan Drazic) নাম। গত ২০২৪-২০২৫ মরসুমে এথনিকোস আচনাস থেকে তাঁকে দলে টেনেছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। তারপর থেকেই ইন্ডিয়ান সুপার লিগ সহ সুপার কাপের মতো টুর্নামেন্টে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। বলাবাহুল্য, দলকে টানা দুইটি সিজনে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন এই সার্বিয়ান তারকা।

তবে শোনা যাচ্ছিল নতুন মরসুমে আর হয়তো তাঁকে দলে ধরে রাখবে না মানোলো মার্কেজের এফসি গোয়া। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে এই দুইবারের কাপ জয়ী তারকাকে রিলিজ করে দেয় ম্যানেজমেন্ট। তাঁর ছবি আপলোড করে লেখা হয় ‘ জাদুম। মুহূর্ত থেকে শুরু করে শিরোপা জয় পর্যন্ত, তুমি আমাদের এমন সব স্মৃতি দিয়েছ যা চিরকাল বেঁচে থাকবে। খেলোয়াড় হিসেবে এসে এবং সমর্থকদের প্রিয়পাত্র হয়ে বিদায় নিয়ে, তুমি আমাদের যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলে।’

   

আরও লেখা হয়, ‘ আমাদের সুপার কাপ জয়ের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, এএফসি অভিযানে চালিকাশক্তি এবং এই মরসুমে আমাদের সবচেয়ে প্রভাবশালী আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে, তুমি সবসময় এই দলের জন্য নিজের সর্বস্ব দিয়েছ।সবকিছুর জন্য ধন্যবাদ, দেজান।’ শোনা যাচ্ছে এফসি গোয়া ছাড়লেও ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের হয়তো খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর