BSF কে আক্রমণ করতে বেনাপোল সীমান্তে উস্কানি নাসিরুদ্দিন পাটোয়ারীর

বেনাপোল : ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এখন থমথমে পরিবেশ। (Benapole)উত্তেজনা এতটাই বেড়েছে যে, যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জামায়াতপন্থী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী সীমান্ত এলাকায় ...

By Sudipta Biswas

Published:

Follow Us
benapole-petrapole-border-tension-amid-allegations-of-provocative-remarks

বেনাপোল : ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এখন থমথমে পরিবেশ। (Benapole)উত্তেজনা এতটাই বেড়েছে যে, যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জামায়াতপন্থী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী সীমান্ত এলাকায় এসে খোলাখুলি ভারত ও বিএসএফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় মুসলিম যুবকদের ভারতের বিরুদ্ধে ‘প্রস্তুত’ হতে বলে ব্রেইনওয়াশ করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

   

সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারীর একটি উস্কানিমূলক বক্তব্যের পর এক বৃদ্ধ ব্যক্তি বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাঁকে সময়মতো আটক না করলে ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারত। এরপর থেকেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু পাটোয়ারী সীমান্তে এসে ফের একই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন বলে অভিযোগ।

আরও দেখুনঃ সীমান্তে BSF কে আক্রমণ বাংলাদেশি বৃদ্ধের! বিজিবির হস্তক্ষেপে রক্ষা

স্থানীয় বাসিন্দারা জানান, পাটোয়ারী জামায়াতের প্রভাবশালী নেতা। বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জামায়াতের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।বাংলাদেশের স্থানীয় প্রশাসন ও বিজিবি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ও এ ধরনের চরমপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠছে। তারা সীমান্তকে অস্থির করে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে চাইছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google