পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইউনিটি কাপের তৃতীয় স্থান অর্জনের ম্যাচে নেমেছে ভারতীয় দল। (Unity Cup)গত কয়েকদিন আগেই ইংল্যান্ডের মাটিতে জামাইকার বিরুদ্ধে খেলতে নেমেছিল সন্দেশ ঝিঙ্গানরা। কিন্তু শেষ পর্যন্ত আসেনি জয়। যারফলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল খালিদ জামিলের ছেলেদের। তবে এবার টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করার সুযোগ রয়েছে ব্লু-টাইগার্সদের কাছে। সেই মর্মে আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছে দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জিম্বাবুয়ে দল।
আরও দেখুনঃ ৮,৬৯৯ টাকায় ১২ জিবি র্যামের ফোন! ৫০০০ এমএএইচ ব্যাটারি একটি পাওয়ারহাউস
ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এদিন পেনাল্টি থেকে গোল করে জিম্বাবুয়ে দলকে এগিয়ে দিয়েছেন প্রিন্স দুবে। বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথম থেকেই বেশকিছুটা সাবধানী মেজাজে দেখা গিয়েছিল দুই শিবিরকে। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল। থাকলেও পরবর্তীতে প্রতিপক্ষের ফুটবলারকে ডি বক্সে আটকাতে গিয়ে গুরুতর ফাউল করে বসেন ভারতীয় ফুটবলার ফারুক চৌধুরী। সেখান থেকেই পেনাল্টি আদায় করে নেয় জিম্বাবুয়ে।
সেখান থেকেই গোল তুলে নেয় প্রতিপক্ষ দল। চেষ্টা করে ও সেটি আটকাতে ব্যর্থ থাকেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তবে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ভারতীয় শিবির। ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। যদিও এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ম্যাচের ফলাফল




















