ঘাটাল মাস্টার প্ল্যান, প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক

সামনেই বর্ষা, আর তার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal master plan) অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ...

By Suparna Parui

Published:

Follow Us
Minister Manas Bhunia to Attend Key Meeting on Progress of Ghatal Master Plan on February 16

সামনেই বর্ষা, আর তার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal master plan) অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বুধবার বিকেল নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এই বহুল আলোচিত প্রকল্পের কাজের বর্তমান অবস্থা, বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বৈঠকে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘাটাল (Ghatal master plan) মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরা, ঘাটাল মহকুমা সেচ আধিকারিক উজ্জ্বল মাখাল, এবং ঘাটাল ও দাসপুরের বিভিন্ন ব্লকের বিডিওরা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মূলত বর্ষার আগে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

   

বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও উঠে আসে। জানা যায়, কেন্দ্র ও রাজ্য সরকার ৫০ শতাংশ করে অর্থায়ন করবে এই প্রকল্পে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে কেন্দ্র সরকারের সঙ্গে সেচ দপ্তরের যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে আলোচনায় উল্লেখ করা হয়। তবে একই সঙ্গে অভিযোগও উঠে এসেছে যে, তৎকালীন সরকারের উদ্যোগে শুরু হওয়া ঘাটাল মাস্টার প্ল্যানের বহু কাজ বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে।

বিধায়ক শীতল কপাট বৈঠকে প্রকল্পের (Ghatal master plan) বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। কোন কোন কাজ সম্পন্ন হয়েছে, কতটা অংশ এখনও বাকি রয়েছে, কোথায় কাজ থেমে আছে এবং কেন কাজের গতি কম এসব বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। মহকুমা প্রশাসন ও সেচ দপ্তরের পক্ষ থেকে প্রকল্পের একটি সামগ্রিক রিপোর্ট বিধায়কের সামনে উপস্থাপন করা হয় বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে(Ghatal master plan) নদী ও খাল খননের কাজ নিয়েও আলোচনা হয়, যা ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অভিযোগ উঠেছে, নো-কস্ট মডেলে এই খনন কাজ চলাকালীন কিছু জায়গায় বালি ও মাটি চুরির ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক শীতল কপাট। তিনি প্রশাসনকে নির্দেশ দেন, ভূমি দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত এই ধরনের অনিয়ম বন্ধ করতে হবে এবং কঠোর নজরদারি চালাতে হবে। বর্ষা আসন্ন হওয়ায় ঘাটাল এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। প্রতি বছরই ঘাটাল ও আশপাশের এলাকা বন্যার কবলে পড়ে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজের ধীরগতি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, বিধায়ক শীতল কপাট ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়ায় এই বিশেষ সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত আধিকারিকরা বিধায়ককে প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। পাশাপাশি ভবিষ্যতে কাজের গতি বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google