Home West Bengal ‘যাঁদের বৈধ কাগজ নেই, এবার তাঁরা পালান!’ প্রতি জেলায় হোল্ডিং সেন্টার নিয়ে...

‘যাঁদের বৈধ কাগজ নেই, এবার তাঁরা পালান!’ প্রতি জেলায় হোল্ডিং সেন্টার নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি

West Bengal Holding Centre Plan

কলকাতা: ২০২৬-এর মে মাসে ঐতিহাসিক পরিবর্তনের পর এবার অনুপ্রবেশ রুখতে ও রাজ্যের আইন-শৃঙ্খলা ফেরাতে এক নজিরবিহীন কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীর মেগা রিভিউ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, “চিন্তা নেই, এখন থেকে রাজ্যে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়।” সেই সূত্রেই প্রত্যেক জেলায় ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বা অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার কেন্দ্র তৈরি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, “যাঁদের বৈধ কাগজপত্র আছে তাঁদের কোনও চিন্তা নেই। কিন্তু যাঁরা অবৈধভাবে এদেশে এসেছেন, অনুপ্রবেশ করেছেন, এবার তাঁরা পালান, পালান! এই সরকার যা করার, আইন মেনে ঠিক তাই করবে।”

- Advertisement -

অনলাইন-অফলাইনে অন্নপূর্ণার ফর্ম, মাঠে নামছেন বিজেপি বিধায়করা

রাজ্যের নতুন সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে এদিন বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বুধবার বিকেল থেকেই অনলাইন ও অফলাইন, দুটি মাধ্যমেই এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। আমজনতার ফর্ম পূরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিজেপি বিধায়কদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিধায়করা নিজে দাঁড়িয়ে থেকে ক্যাম্প করে ফর্ম ফিলআপ করাবেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পাবলিকের ওপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না; বিডিও (BDO) দফতরের আধিকারিক ও বিশেষ সরকারি টিম সরাসরি মানুষের দরবারে, অর্থাৎ বাড়ি বাড়ি পৌঁছে যাবে ফর্ম পূরণে সাহায্য করতে। যত দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে, তত তাড়াতাড়ি মা-বোনেদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ট্রান্সফার শুরু হবে।

   

‘সহনশীল সরকার চলবে এই রাজ্যে’

পূর্ববর্তী জমানার পুলিশি অতিসক্রিয়তা এবং রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এখন থেকে সম্পূর্ণ একটি সহনশীল ও গণতান্ত্রিক সরকার চলবে এই রাজ্যে।” তবে সহনশীলতার অর্থ যে জাতীয় নিরাপত্তা ও রাজ্যের জনবিন্যাস নিয়ে আপস করা নয়, তা স্পষ্ট করে দিয়েছেন প্রতি জেলায় হোল্ডিং সেন্টার গড়ার হুঁশিয়ারি দিয়ে। একদিকে ৩,০০০ টাকার সামাজিক সুবিধা এবং অন্যদিকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিদায় করার এই সাঁড়াশি রণকৌশল জমানা বদলের পর শুভেন্দু সরকারের সবচেয়ে বড় চাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Follow on Google