Saturday, May 23, 2026
Home Sports News আইএসএল শেষ, পরিবারের কাছে ফিরতে মরিয়া অলড্রেড

আইএসএল শেষ, পরিবারের কাছে ফিরতে মরিয়া অলড্রেড

mohun-bagan-vs-east-bengal-super-cup-2025-tom-aldred

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের শক্তিশালী স্পোর্টিং ক্লাব দিল্লি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। গোল করেছেন যথাক্রমে মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন। অন্যদিকে, দিল্লির হয়ে গোল পেয়েছিলেন ক্ল্যারেন্স স্যাভিও ফার্নান্দেজ। তবে এই ম্যাচে জয় আসলেও খেতাব জয় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গোল পার্থক্যে বাজিমাত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দল।

- Advertisement -

বলাবাহুল্য, গত ডার্বি ম্যাচ ড্র এর পর থেকেই যথেষ্ট জটিল হয়ে উঠেছিল আইএসএলের পরিসংখ্যান। এক্ষেত্রে শেষ ম্যাচে জয় পেলে ট্রফি যেমন নিশ্চিত ছিল লাল-হলুদের। তবে খেতাব জয়ের ধারা বজায় রাখতে গেলে বিরাট বড় ব্যবধানে জয় পেতে হত মেরিনার্সদের। কিন্তু সেটা কার্যত অসম্ভব ছিল সার্জিও লোবেরার ছেলেদের কাছে। শেষ পর্যন্ত পিছিয়ে থেকে জয় আসলেও সেটা সেরার সেরা হওয়ার জন্য যথেষ্ট ছিল না। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। পরবর্তীতে মাঠ ছাড়ার সময় গো ব্যাক স্লোগান ও শুনতে হয়েছিল বাগান ফুটবলারদের। সেই সময় সমর্থকদের এমন স্লোগানে মেজাজ ও হারাতে দেখা গিয়েছিল টম অলড্রেডকে।

   

সেই নিয়ে কিছুটা হলেও অসন্তোষ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। এসবের মাঝেই এবার সোশ্যাল সাইটে মাঠে নিজের সেরাটা দেওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি পরিবার নিয়ে বিশেষ পোস্ট করেন এই ডিফেন্ডার। তিনি লেখেন, ‘ আমি সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছি। বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্ত্রী ও ছেলেকে ছাড়া ৬ মাস কাটানো সহজ ছিল না। আগেই বলেছি, মাঠের ভেতরে ও বাইরে আমি আমার সর্বস্ব দিয়েছি।’ অর্থাৎ এবার চূড়ান্ত সাফল্য না আসলেও নিজের প্রচেষ্টায় যে খামতি রাখেননি সেটাই জানান টম।

Follow on Google