Saturday, May 23, 2026
Home Sports News ভারত-এ স্কোয়াডের পরিবর্তন, সুযোগ পেলেন অনুকূল রায়

ভারত-এ স্কোয়াডের পরিবর্তন, সুযোগ পেলেন অনুকূল রায়

anukul-roy-added-india-a-squad-sri-lanka-tri-series

Kolkata, May 22: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ এখন শেষের দিকে। এখন নির্বাচকদের নজর আন্তর্জাতিক এবং উন্নয়নমূলক ক্রিকেটের দিকে ফিরছে। শ্রীলঙ্কায় আসন্ন ত্রি-সিরিজের আগে বিসিসিআই ভারত-এ দলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে।

- Advertisement -

আইপিএল চলাকালীনই শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের-এ দল ঘোষণা করেছিল। সেই দলেরই গুরুত্বপূর্ণ পরিবর্তন করল ভারতের ক্রিকেট বোর্ড। তরুণ অলরাউন্ডার অনুকূল রায় ভারত-এ দলে সুযোগ পেয়েছেন। এছাড়া স্পিনার হর্ষ দুবে স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ভারতীয় সিনিয়র দলে উন্নীত হয়েছেন।

   

অনুকূল রায় এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি সম্মানজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন। আইপিএল ২০২৬ এ এখনো পর্যন্ত ১৩ ম্যাচে ৮টি উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং ফিগার ২/৩। এছাড়া সংগৃহীত রান ৪৩। তাঁর সর্বোচ্চ স্কোর ২৯।

শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের আপডেটেড ভারত-এ স্কোয়াড:
তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্য্যশ সেডগে প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কম্বোজ, আরশাদ খান, অনুকূল রায়।

Follow on Google