বিদেশ সফর শেষে অ্যাকশনে মোদী, দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক, মন্ত্রিসভায় বড় রদবদল

বিদেশ সফর শেষ করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । আর দেশে ফিরেই তিনি যোগ দিতে চলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার বিকেল ...

By Suparna Parui

Published:

Follow Us
Modi Emphasizes Zero Compromise in Fight Against Terror

বিদেশ সফর শেষ করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । আর দেশে ফিরেই তিনি যোগ দিতে চলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির সেবা তীর্থে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত এবং তার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর (PM Modi) এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যকে। শুধু পূর্ণমন্ত্রী নন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। এমনকি বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে।

   

বিশেষজ্ঞদের মতে, (PM Modi) আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থার উপর চাপ তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।(PM Modi) তার প্রভাব ভারতের অর্থনীতি, জ্বালানির দাম এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রেও পড়তে পারে। ফলে কেন্দ্র সরকার এই বিষয়ে সতর্ক অবস্থান নিতে চাইছে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর(PM Modi) নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে যে, কিছু নতুন মুখকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং বিভিন্ন রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থান বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমবঙ্গের রাজনীতিও এই মুহূর্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লি সফর আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও তাঁর সফরের (PM Modi) সরকারি কারণ এখনও স্পষ্ট নয়,(PM Modi) তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে তাঁর।

শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে। অনেকের মতে, পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির কৌশল কী হবে, তা নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও কথা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google