চন্দ্রনাথ রথ খুনে এবার বারাণসী কানেকশন, সিবিআই-এর জালে আরও এক

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder Case) ঘটনার জল কতদূর গড়িয়েছে? কারাই বা ছিল এই হাই-ভোল্টেজ হত্যাকাণ্ডের ব্লু-প্রিন্টের নেপথ্যে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Chandranath Rath Murder Case

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder Case) ঘটনার জল কতদূর গড়িয়েছে? কারাই বা ছিল এই হাই-ভোল্টেজ হত্যাকাণ্ডের ব্লু-প্রিন্টের নেপথ্যে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার এই মামলার জট খুলতে উত্তরপ্রদেশের বারাণসী থেকে আরও এক বিপজ্জনক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম বিনয় রাই। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে আজ, বুধবারই তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। (Chandranath Rath Murder Case)

বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে পাকড়াও

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় রাই মূলত উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে বারাণসীতেই ঘাঁটি গেড়েছিলেন। সেখানে নিজেকে সম্পত্তি কেনাবেচার ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন তিনি। বারাণসীর এক শীর্ষ পুলিশকর্তা জানান, বারাণসীর স্থানীয় আদালতে বিনয়কে পেশ করে ইতিমধ্যেই ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই। পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথ রথকে সশরীরে খুনের ক্ষেত্রে বিনয়ের সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, বিনয়ের অপরাধের খতিয়ান দীর্ঘ, এর আগেও তাঁর বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মতো একাধিক মামলা রয়েছে।

   

ধৃত ৫ জনই ভিনরাজ্যের! নেপথ্যে কি বাংলার কেউ?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের ঠিক দু’দিন পর, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে নৃশংসভাবে খুন হন চন্দ্রনাথ রথ। তাঁর গাড়ি থামিয়ে বাইক চড়ে এসে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলি। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য নামে তিনজনকে গ্রেফতার করে। এরপর আদালতের নির্দেশে তদন্তভার হাতে নিয়ে সিবিআই উত্তরপ্রদেশের বলিয়া থেকে রাজকুমার সিং নামে আরও এক শার্প শুটারকে জালে তোলে।

নতুন করে বিনয় গ্রেফতার হওয়ায় এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃত এই পাঁচজনই ভিনরাজ্যের বাসিন্দা। ভাড়াতে খুনিদের এই দলের সঙ্গে বাংলার কোনোও রাজনৈতিক বা প্রভাবশালী মহলের যোগ রয়েছে কি না, সেটাই এখন সিবিআই-এর মূল আতসকাচের তলায়।

আসল মাথা কে? উত্তর খুঁজছেন গোয়েন্দারা

গোটা ঘটনায় এখন সিবিআই আধিকারিকদের পাখির চোখ হল, এই খুনের মূল সুপারি বা কন্ট্রাক্ট কে বা কারা দিয়েছিল? ধৃতদের জেরা করে সেই মাস্টারমাইন্ডের নামটাই এবার টেনে বের করতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা। এই বারাণসী কানেকশন সামনে আসার পর চন্দ্রনাথ রথ খুনের রহস্যের জাল কি এবার সত্যিই গুটিয়ে এল? উত্তরের অপেক্ষায় রাজ্য রাজনীতি।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google