Benefits of Music: গান শুনে রোগ সারান- মিউজিক থেরাপির উপকারিতা জেনে নিন

পছন্দের গানের সুরে মন (Benefits of Music ) ভালো হয়৷  গানের ধরণ অনুযায়ী মন কখনও শান্ত তো কখনও চনমনে হয় । কিন্তু গান যে আবার অসুখবিসুখ ও সারাতে ...

By Rana Das

Published:

Follow Us
benefits of music

পছন্দের গানের সুরে মন (Benefits of Music ) ভালো হয়৷  গানের ধরণ অনুযায়ী মন কখনও শান্ত তো কখনও চনমনে হয় । কিন্তু গান যে আবার অসুখবিসুখ ও সারাতে পারে সে কথাও বিজ্ঞানীরাও মানেন৷

গবেষকদের মতে , তেমন ভাবে গান শোনাতে পারলে হতাশার রোগী ভুলে যেতে পারেন তার কষ্টের কথা , ব্যথা বেদনায় আক্রান্ত মানুষ সাময়িকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারেন ।অনিদ্রার রোগীর চোখে নেমে আসতে পারে শান্তির ঘুম ।চিন্তায় জেরবার মানুষ ও খুঁজে পেতে পারেন তার সমস্যার সমাধান ।

   

এর কারণ হলো , পছন্দের গান বা সুর সোজা গিয়ে হানা দেয় মস্তিস্কের হাইপোথ্যালামাস নামের অংশে । যা কিনা সব আবেগের কেন্দ্র । পছন্দের গানে তারা উদ্দীপিত হয় । এনআইবিপি নামের মনিটর লাগালে ধরা পড়ে সেই উদ্দীপনা । প্রবল ব্যাথায় বা টেনশনে যে হৃদস্পন্দন, নাড়ির গতি ও রক্তচাপ বেড়ে থাকে , তারা সব কমতে শুরু করে । এরই নাম মিউজিক থেরাপি ।

মারাত্মক মানসিক চাপ ও টেনশন চলতে থাকলে সুরে ডুবে যাওয়া একটু কঠিন ।কিন্তু কোনও মতে ডুবে যেতে পারলেই হল । আঠার মতো লেগে থাকা স্ট্রেস হরমোনকে সরিয়ে মন ভালো করা হরমোনরা ক্ষরিত হয় । তাতে সাময়িক ভালোলাগা যেমন হয় , কমে উচ্চ রক্তচাপ , অনিদ্রা ও দীর্ঘমেয়াদি অসুখের প্রকোপ । বড় ধরনের হতাশায় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মিউজিক থেরাপি করলে আশাতীত ফল পাওয়া যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google