Home Uncategorized আই-লিগ ২: পয়েন্ট সংগ্রহের লড়াইয়ে ইউনাইটেড এসসি-মর্নিং স্টার এফসি

আই-লিগ ২: পয়েন্ট সংগ্রহের লড়াইয়ে ইউনাইটেড এসসি-মর্নিং স্টার এফসি

i-league-2-united-sc-vs-morning-star-fc-kalyani-match-preview

Kolkata, May 2: ইন্ডিয়ান ফুটবল লিগের আজকের ম্যাচ ইউনাইটেড এসসি বনাম কার্বি আংলং মর্নিং স্টার এফসি। কল্যাণী মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে সপ্তম রাউন্ডের এই ম্যাচ শুরু দুপুর ৩টে।

- Advertisement -

বর্তমানে ইউনাইটেড এসসি আই-লিগ ২-এ ৫টি ম্যাচ খেলেছে। যার মধ্যে এই ফুটবল ক্লাবটির জয় ৩টি, হার ১টি এবং ১টি ড্র করেছে। এর মধ্যে ইউনাইটেড এসসি-র ঘরোয়া জয় ১টি। শেষ ম্যাচে তারা নেরোকা এফসি-র বিপক্ষে ১-০ গোলের জয়লাভ করে। এই মুহূর্তে দলটি ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে।

   

আরও পড়ুন: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

অন্যদিকে কার্বি আংলং মর্নিং স্টার এফসি বর্তমান আই-লিগ ২-এ মোট ৬টি ম্যাচ খেলেছে। সামগ্রিকভাবে, ২টি জয়, ২টি পরাজয় এবং ২টি ড্র করেছে এই ফুটবল দলটি। এর মধ্যে তারা ১টি অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করেছে। গত ম্যাচে তারা এসসি বেঙ্গালুরুর বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে আজ খেলতে নামছে। এই মুহূর্তে ৮ পয়েন্ট সংগ্রহ করে ক্লাবটি লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে।

আরও পড়ুন: বাংলার ফুটবলের নতুন বিস্ময়? মুখোমুখি আরএফডিএলের সর্বোচ্চ গোলদাতা তানবীর দে

এই ম্যাচটি চলতি মরসুমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে উভয় দলই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করতে তৎপর। দুই দলই গত ম্যাচে জিতে আত্মবিশ্বাসী। এই ম্যাচেও সেই জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট সংগ্রহ করতে চাইবে উভয় দল। ম্যাচটি ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

Follow on Google