চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা! কবে আসছে বর্ষা? এল বড় আপডেট

কলকাতা: সময় যত এগোচ্ছে, দহনজ্বালা ততই কালঘাম ছোটাচ্ছে সাধারণ মানুষের। উত্তর ও পূর্ব ভারতের বহু জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। সূর্য যেন অগ্নিবৃষ্টি করছে!…

South Bengal Kalbaisakhi forecast

কলকাতা: সময় যত এগোচ্ছে, দহনজ্বালা ততই কালঘাম ছোটাচ্ছে সাধারণ মানুষের। উত্তর ও পূর্ব ভারতের বহু জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। সূর্য যেন অগ্নিবৃষ্টি করছে! ঠিক এই হাঁসফাঁস করা পরিস্থিতির মাঝেই স্বস্তির বার্তা শোনাল মৌসম ভবন। পূর্বাভাস বলছে, এ বছর ভারতে বর্ষার প্রবেশ হতে পারে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই।

মে মাসেই নামবে স্বস্তির বৃষ্টি?

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের (ECMWF) নতুন রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এ বছর সময়ের আগে সক্রিয় হচ্ছে। সব ঠিক থাকলে মে মাসের শেষ দিকেই দক্ষিণ ভারতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আবহাওয়া বিশ্লেষক দেবেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, গত বছরও পূর্বাভাসকে ছাপিয়ে নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকেছিল। ২০২৬ সালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।

   

বর্ষার গতিপথ ও সময়সূচী India Early Monsoon Forecast

আন্দামান ও নিকোবর: ১৮ থেকে ২৫ মে-র মধ্যে আন্দামান সাগরে বর্ষা পৌঁছে যেতে পারে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া জোরালো বাতাস বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৩০-৬০ মিমি বাড়িয়ে দিতে পারে।

কেরল ও দক্ষিণ ভারত: ২৪ মে থেকে ১ জুনের মধ্যে মৌসুমী বায়ু আরব সাগর হয়ে কেরল ও তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা। এর ফলে ওই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেন এ বছর বর্ষা আগে আসছে?

আবহাওয়াবিদদের মতে, তিনটি প্রধান কারণ বর্ষাকে ত্বরান্বিত করছে-

. এল নিনোর বিদায়: এ বছর এল নিনোর প্রভাব না থাকা বর্ষার জন্য দারুণ খবর।
. পজিটিভ আইওডি (IOD): ভারত মহাসাগরের বর্তমান পরিস্থিতি বর্ষাকে শক্তিশালী করতে সাহায্য করছে।
৩. তীব্র গরম: স্থলভাগের অত্যধিক তাপমাত্রা সমুদ্র থেকে আর্দ্র বাতাসকে দ্রুত টেনে আনছে, যা বর্ষার সক্রিয়তাকে ত্বরান্বিত করছে।

বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৫ মে-র আশেপাশেই ভারতে বর্ষার এন্ট্রি হতে পারে। ফলে দাবদাহে পুড়তে থাকা কোটি কোটি মানুষের কাছে মে মাসের শেষ সপ্তাহ থেকেই স্বস্তির বৃষ্টি নামার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।