ক্রিস্টিয়ানো রোনাল্ডো-জুনিয়র, বড় মঞ্চে বাবা-ছেলের ডুও দেখতে চলেছে গোটা বিশ্ব

Kolkata, April 23: ফুটবল বিশ্বের কিংবদন্তি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফুটবল গ্রাউন্ডে তাঁর একাধিক রেকর্ড। বাবার মতোই তৈরি হচ্ছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তাই এবার বড় মঞ্চে বাবা-ছেলেকে একই সঙ্গে একই ক্লাবে খেলতে দেখা যেতে পারে। ক্রীড়া জগতে এ বিস্ময় ছাড়া আর কিছুই নয়। Cristiano Jr

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের হয়ে খেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসেরের যুব দলে খেলেন রোনাল্ডোপুত্র জুনিয়র। জানা গিয়েছে, দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব ম্যানেজমেন্টের মন জয় করেছে জুনিয়র। ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল করে ফেলেছেন এই বিস্ময় বালক। তাই ম্যানেজমেন্ট তাঁকে আগামী মরসুমে সিনিয়র দলে প্রমোশনের কথা ভাবছে।

   

আর ভাববে নাই বা কেন! বাবার মতোই রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নিয়ে নিজেকে শাণিত করেছে ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রতি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন তিনি ফুটবলের মহাতারকার ছেলে। তাছাড়া এর আগে জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলের হয়েও মাত্র ২৩ ম্যাচে ৫৮ গোল করে নজির গড়েছেন।

জুনিয়রের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই মাত্র ১৫ বছর বয়সেই তাঁকে সিনিয়র দলে খেলানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। সৌদি লিগের মতো কঠিন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার জন্য মরসুম শেষে তাঁর শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। পাশাপাশি গোটা মরসুমে তাঁর পারফরম্যান্স বিচার করে ফাইনাল সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।