ভোটের আগে মালদায় বিজেপির প্রচারে যোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

মালদাঃ মালদা জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ভোটের আগে। সেই আবহেই মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার-র সমর্থনে প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক ...

By Suparna Parui

Published:

Follow Us
bjp-candidate-selection-west-bengal-2026-election

মালদাঃ মালদা জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ভোটের আগে। সেই আবহেই মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার-র সমর্থনে প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ সিঙ্গাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছন তিনি, আর তাঁর আগমন ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সূত্রের খবর, এই সভাকে কেন্দ্র করে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা প্রচুর সংখ্যায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। সভাস্থলে পৌঁছেই তিনি প্রথমে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে জনসভায় বক্তব্য রাখেন।

   

সভামঞ্চ থেকে মানিক সাহা বিজেপির উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি বদ্ধপরিকর। তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে উন্নয়নের গতি অনেক বেশি এবং সেই উন্নয়নের ধারাকেই পশ্চিমবঙ্গেও প্রতিষ্ঠা করতে চায় দল।

তিনি আরও বলেন, মালদার মতো জেলায় উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু তা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। তাই পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল যে, বিজেপি এই নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে এবং তার জন্য সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে।

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google