IPL 2026: সিএসকের বোলিং দাপটে কেকেআরের হার, জয় অধরাই থাকল নাইটদের

আইপিএল ২০২৬-এর (IPL 2026) ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে ম্যাচটি ৩২ রানে জিতে যায় রুতুরাজের দল। পাশাপাশি ...

By Sandipa Nandy

Published:

Follow Us
csk-beat-kkr-by-32-runs-ipl-2026-chennai-bowling-dominance

আইপিএল ২০২৬-এর (IPL 2026) ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে ম্যাচটি ৩২ রানে জিতে যায় রুতুরাজের দল। পাশাপাশি ফের একবার হারের মুখ দেখতে হল নাইটদের।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। এদিন সঞ্জু স্যামসন ৩২ বলে ৪৮ রান করেন। আয়ুষ মাত্রে ১৭ বলে ৩৮, ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ৪১ এবং সরফরাজ খান ১৮ বলে ২৩ রান করেন। বাকিরা খুব একটা রান পাননি।

   

এদিন কলকাতার হয়ে ১টি করে উইকেট নেন বৈভব অরোরা, অনুকুল রায় এবং সুনীল নারিন। তাছড়া ২টি উইকেট শিকার করেন কার্তিক তিয়াগী। বরুণ চক্রবর্তী ও ক্যামেরন গ্রিন পুরোপুরি ব্যর্থ। শুধু ব্যর্থই নয়, প্রতিপক্ষকে রানও দিয়েছেন প্রচুর।

উল্টোদিকে রান তাড়া করতে নেমে হিমশিম খায় নাইটরা। ওপেনার ফিন অ্যালেন ১রান করেই সাজঘরে ফেরেন। সুনীল নারিন (২৪), আজিঙ্কা রাহানে (২৮), আঙ্গক্রিশ রঘুবংশী (২৭), রোভম্যান পাওয়েল (২৫), রামানদীপ সিং অবদান রাখেন। সহ অধিনায়ক রিঙ্কু সিংও প্রত্যাশিত ব্যাটিং করেননি।

চেন্নাই সুপার কিংসের বোলারদের পারফর্ম্যান্স অনবদ্য। এদিন একা হাতে তিনটি উইকেট নেন নুর আহমেদ। ২টি উইকেট শিকার করেন অনশুল কম্বোজ এবং ১টি করে আউট করেন খলিল আহমেদ ও আকিল হোসেন। গোটা ইনিংসে বোলারদের অবদান অনস্বীকার্য।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google