ফের রণক্ষেত্র নয়ডা! পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শ্রমিকদের, গুজব রুখতে আসরে STF

নয়ডা: বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ফের রণক্ষেত্রের চেহারা নিল নয়ডার সেক্টর ৮০ এলাকা। পুলিশের সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের ব্যাপক খণ্ডযুদ্ধ বাধে, পুলিশের দিকে উড়ে আসে পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Noida worker protest violence

নয়ডা: বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ফের রণক্ষেত্রের চেহারা নিল নয়ডার সেক্টর ৮০ এলাকা। পুলিশের সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের ব্যাপক খণ্ডযুদ্ধ বাধে, পুলিশের দিকে উড়ে আসে পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জমায়েত ছত্রভঙ্গ করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ।

শ্রমিকদের মূল দাবি, ন্যূনতম মাসিক বেতন ২০ হাজার টাকা করতে হবে। এর আগে একটি কারখানার বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের একই ভাতা দেওয়া হচ্ছে। ভাতা বৃদ্ধি এড়াতে ৯ মাসের মধ্যেই কর্মীদের ছাঁটাই করে ফের নিয়োগ করা হচ্ছে। শিক্ষানবিশদের মজুরি ঘণ্টায় ৯০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

   

টানা দ্বিতীয় দিনে পড়া এই বিক্ষোভে সোমবারের ব্যাপক হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৭টি এফআইআর দায়ের হয়েছে এবং ৩০০ জনেরও বেশি জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকায় আরআরএফ (RRF), র‍্যাফ (RAF) এবং পিএসি-র ১৫টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ। ডিজিপি এবং এডিজি পদমর্যাদার আধিকারিকরা পরিস্থিতি নজরে রাখছেন।

শুধু রাজপথেই নয়, উত্তাপ ছড়িয়েছে ডিজিটাল মাধ্যমেও। গুজব ছড়ানোর অভিযোগে দুটি এক্স (X) হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গত ২৪ ঘণ্টায় তৈরি হওয়া ৫০টির বেশি ‘বট অ্যাকাউন্ট’ (Bot Accounts) চিহ্নিত করেছে পুলিশ। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এই পুরো বিষয়টির তদন্ত করবে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ইউপি পুলিশের ডিজিপি কড়া ভাষায় জানিয়েছেন, হিংসা ও সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google